মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্টানে জরিমানা ১ লক্ষ ৩৩ হাজার

খুলনায় ভোক্তার অভিযানে হাসপাতালসহ বিভিন্ন  প্রতিষ্টানে জরিমানা ১ লক্ষ ৩৩ হাজার

খুলনা বিভাগের বিভিন্ন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক লাখ ৩৩ হাজার টাকা জারিমানা আদায় করেছে।আজ সোমবার ৭টি তদরাকি টিম এই অভিযান পরিচালনা করে। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযানের বিষয়টা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার রয়েল মোড় এলাকায় অভিযান চালিয়ে ফাতিমা হাসপাতাল কে মূল্য তালিকা সংরক্ষণ না করা ও সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। 
 

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মডার্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 
 

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার গোপালনগর সেন্টার বাজার ও পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইনু ট্রেডার্সকেক ৮ হাজার টাকা, মেসার্স মুসলিম ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং আহম্মেদ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
 

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসান স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসবি ফুডকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লিবার্টি মেডিকেলকে ৫ হাজার টাকা এবং মেসার্স খাজুরা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কুতুব স্টোরকে ১০ হাজার টাকা এবং মেসার্স শিলন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭