মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে শেখাতে পারলে সে তার পরিবাররকেও শেখাতে পারবে। বর্তমানে নগরীর যে সকল সমস্যা নিয়ে কেসিসি কাজ করছে তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রায় দুই মাস পূর্ব থেকে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।

কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালদের সাথে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক-এর ওয়াশ ফোর আরবান পুওর (ফেস-২) প্রকল্পের সহযোগিতায় সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিস এ সেমিনারের আয়োজন করে।

উল্লেখ্য, নবলোক পরিচালিত প্রকল্পের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সহিংসতা রোধে শিক্ষক/শিক্ষিকাদের মধ্য থেকে একজন জেন্ডার ফোকাল পার্সন মনোনীত করার পাশাপাশি শিক্ষক/শিক্ষিকাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালগণ ও কমিটির সদস্যদের জেন্ডার বৈষম্য ও জেন্ডার বিষয়ক সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রধানের লক্ষ্যে আজ এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসক খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকগণ আন্তরিক হলে কেসিসি’র পরিচ্ছন্ন নগরী গড়ার কাজ আরো বেশী সহজ হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রশাসক প্রত্যেকটি স্কুলের জন্য জেন্ডার বিষয়ক অভিযোগ ও মতামত বক্স বিতরণ করেন।

থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাধ্যমিক স্কুল পর্যায়ের জেন্ডার পারস্পেকটিভ নিয়ে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। সঞ্চালনা করেন নবলোকের প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ এবং স্বাগত বক্তৃতা করেন নবলোক পরিষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাহমিদা সুলতানা। সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সরদার আকরামুজ্জামান, জেন্ডার বৈষম্য এবং সহিংসতা প্রতিরোধে দায়িত্ব ও করণীয় বিষয় তুলে ধরেন খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই শাহানারা শানু এবং জেন্ডার বৈষম্য ও সহিংসতা বিষয়ক মনস্তাত্ত্বিক আলোচনা করেন খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট আবু সাঈদ।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭