গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
র্যাব জানায়, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নিহত হন নাজমুল (১৯) নামের এক যুবক। দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে। একই দিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত আসামিদ্বয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।