সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে তাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩১ জুলাই সন্ধ্যায় দিঘলিয়ায় ওই সড়ক দুর্ঘটনা হয়।

গ্রেপ্তার ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই রাত পৌনে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। এছাড়া মোটর সাইকেলে থাকা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শালিকা রুবিয়া খাতুন (১৬) এবং তার শিশু কন্যা মায়মুনা (২) ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার পর পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের পাশাপাশি র‍্যাবও তার সন্ধান করতে থাকে। বৃহস্পতিবার রাতে তার অবস্থান টের পেয়ে র‍্যাব-৬ এর একটি দল কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭