বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছে ১০ হাজার কর্মী
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়োগ কার্যক্রমে অংশ নিতে ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।