রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে অনড় বাংলাদেশ ব্যাংক, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নিয়ে জটিলতা আরও বাড়ছে। একদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, অন্যদিকে একীভূতকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে দুটি ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে না। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

২০২৬-০৫-১৫ ১৫:৫২

অর্থনীতি

বিনিয়োগকারীদের জন্য দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষাণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

২০২৬-০৫-১৩ ১১:২৩

অর্থনীতি

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে

মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রস্তাবনা অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ওপর কোনো অগ্রিম আয়কর দিতে হবে না।

২০২৬-০৫-১২ ১৫:০০

অর্থনীতি

গরুর মাংস ৮০০, ডিমের ডজন ১৫০ টাকা

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাংস, ডিম ও মাছের বাজারে এখনও চড়া দামই গুনতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ করে গরুর মাংস, ডিম ও বিভিন্ন ধরনের মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা।

২০২৬-০৫-০৯ ১০:১০

অর্থনীতি

শেয়ারবাজারের উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

২০২৬-০৫-০৯ ১০:০০

অর্থনীতি

রেমিট্যান্সের সিংহভাগ ঢাকার, তলানিতে যে বিভাগ?

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ১৮ লাখ ডলার। এই সময়ে দেশে আসা মোট রেমিট্যান্সের অর্ধেকের বেশি এসেছে শুধু ঢাকা বিভাগে। বিপরীতে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

২০২৬-০৫-০৮ ১২:৩৬

অর্থনীতি

আকুর বিল পরিশোধ, ৩৪ বিলিয়নের নিচে নামল দেশের রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

২০২৬-০৫-০৮ ০৮:৩০

অর্থনীতি

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৬৭ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ মে) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। এসময়ে বাজারে প্রায় ২৬৭ কোটি টাকা লেনদেন হয়েছে।

২০২৬-০৫-০৭ ১১:৫৫

অর্থনীতি

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪৩ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জেটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচকেও উত্থান হয়েছে। এসময়ে বাজারে প্রায় ২৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

২০২৬-০৫-০৬ ১১:৫১

অর্থনীতি

নতুন কারখানার জন্য এফওসি সুবিধায় কাঁচামাল আনার সুযোগ চায় বিজিএমইএ

নতুন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশি ক্রেতার দেওয়া ফ্রি অব কস্ট (এফওসি) ভিত্তিতে পাঠানো কাঁচামাল আমদানির অনুমোদন দিতে সরকারকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

২০২৬-০৫-০৩ ০৯:২১

অর্থনীতি

পে-স্কেল নিয়ে নতুন দাবি, কর্মসূচি ঘোষণা

আসন্ন বাজেট সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

২০২৬-০৫-০২ ২১:১৩

অর্থনীতি

আরও এক লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। জরুরি চাহিদা পূরণে অতিরিক্ত ডিজেল ও অকটেন আমদানির সিদ্ধান্তের পাশাপাশি দেশীয় অনুসন্ধান কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

২০২৬-০৪-৩০ ২০:৪৫

অর্থনীতি

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি ওয়ালটনের

চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) শেষে ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা নিট মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আলোচ্য সময়ে কোম্পানির রাজস্ব বাড়লেও ভ্যাট বৃদ্ধির কারণে নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ কোটি ৪৯ লাখ টাকা কমেছে। তবে মুনাফায় সামান্য টান পড়লেও কোম্পানির পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে।

২০২৬-০৪-৩০ ০৯:৫৮

অর্থনীতি

অভিজ্ঞ ব্যাংকারদের উচ্চপদে যেতে লাগবে না প্রফেশনাল পরীক্ষা

অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য হবে।

২০২৬-০৪-২৯ ২০:১৬

অর্থনীতি

ডাবল ডিজিট সুদের হার কমিয়ে বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডাবল ডিজিটের সুদের হার কমিয়ে তা বিনিয়োগবান্ধব পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘‘উচ্চ সুদের হার শিল্প ও বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শ্রমনির্ভর খাতগুলো এর কারণে মারাত্মক চাপের মুখে রয়েছে।’’

২০২৬-০৪-২৯ ১৬:১৯

অর্থনীতি

দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে তাদের নিজ নিজ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ ও প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

২০২৬-০৪-২৯ ১৩:৫৬

অর্থনীতি

বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর-ভ্যাট সুবিধা চায় সিপিডি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের কর্পোরেট কর ৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

২০২৬-০৪-২৯ ০৮:৫৫

অর্থনীতি

ব্রিটিশ হাইক‌মিশনারএয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

বাংলাদেশের এভিয়েশন খাতের সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ম‌ধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় যুক্ত র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক।

২০২৬-০৪-২৯ ০৮:৪৬

অর্থনীতি

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকায় এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় অপরিশোধিত তেলের বাজারে দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে।

২০২৬-০৪-২৮ ১০:২৬

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

২০২৬-০৪-২৮ ০৯:০৭

অর্থনীতি

যুদ্ধবিরতি আলোচনা থামার খবরে বেড়েছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন সীমিত হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

২০২৬-০৪-২৭ ২৩:১৮

অর্থনীতি

সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার জন্য ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

২০২৬-০৪-২৫ ০৯:১২

অর্থনীতি

ত্রিমুখী চাপে পোল্ট্রি খাত, টিকে থাকার লড়াইয়ে খামারিরা

দেশের পোল্ট্রি শিল্প এখন গভীর সংকটে। উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, করের বাড়তি বোঝা এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। একসময় স্বল্পমূল্যের প্রোটিনের প্রধান উৎস হিসেবে পরিচিত ডিম ও ব্রয়লার মুরগি এখন ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি করছে।

২০২৬-০৪-২৪ ২২:২৬

সারা দেশ

গরু চোরা কারবারিদের হামলায় ছাত্রদল নেতা নিহত, ক্ষোভে সড়ক অবরোধ

মীরসরাইয় উপজেলার ১ নং করেরহাটে ইউনিয়ন সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

২০২৬-০৪-২৩ ১৮:৫৬

অর্থনীতি

মার্চ পর্যন্ত ৯৮ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সরকার। যদিও এ সময়ে প্রবৃদ্ধি এসেছে ১১.১৫ শতাংশ।

২০২৬-০৪-২৩ ০৮:৪২

অর্থনীতি

জ্বালানি সংকটে ধাক্কা পোশাকশিল্পে, রপ্তানি বাজার হারানোর আশঙ্কা

সাভারের আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার পরিচালক সঞ্জয় কুমার জানালেন, দিনে প্রায় ১০ ঘণ্টা কারখানা চালু থাকলেও এর মধ্যে ৫ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

২০২৬-০৪-২২ ১৫:০৮

অর্থনীতি

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) চালান নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে।

২০২৬-০৪-২১ ২৩:৫২

অর্থনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খরচ বেড়েছে পণ্য পরিবহনে

জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও পরিবহন খাতে। পণ্য পরিবহনে বেড়েছে ভাড়া, বিভিন্ন গন্তব্যে ট্রাকভাড়া বাড়ানো হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। চট্টগ্রাম ও সিলেট রুটে এ বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

২০২৬-০৪-২১ ২০:০৯

অর্থনীতি

মার্চে পুঁজিবাজারে দাপট দেখিয়েছে দুর্বল ও লোকসানে থাকা শেয়ার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ও সামগ্রিক বাজার মন্দার মধ্যেও গত মার্চ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিকভাবে উত্থান ঘটেছে কিছু দুর্বল ও লোকসানে থাকা শেয়ারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের অবসায়ন তালিকায় থাকা ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের বেশ কয়েকটি কোম্পানি এ সময় শীর্ষ দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে।

২০২৬-০৪-১৬ ১১:৩৩

অর্থনীতি

৩০ মিনিটে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট, লেনদেনেও গতি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম কমেছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে।

২০২৬-০৪-১৫ ১১:২৩

অর্থনীতি

সাফকো স্পিনিংসে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন হতে দেখা গেছে। এই অস্বাভাবিক গতিবিধির বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

২০২৬-০৪-১৫ ১১:১৪

অর্থনীতি

২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

২০২৬-০৪-১৫ ১১:০৮

অর্থনীতি

জ্বালানি সংকটে পোশাকশিল্পে ‘উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতারা জানান, পোশাকশিল্পে উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশ কমেছে।

২০২৬-০৪-১৪ ১৯:৫৭

অর্থনীতি

শেয়ারবাজারে ৩০ মিনিটে দুই-তৃতীয়াংশ শেয়ারের দরবৃদ্ধি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজ দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।

২০২৬-০৪-১৩ ১১:২২

অর্থনীতি

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে মিলল যে বার্তা

মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতার প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২০২৬-০৪-১২ ২২:১০

অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট না বদলালে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

২০২৬-০৪-১২ ২১:৪৬

অর্থনীতি

দেশের অর্থনীতির বড় শক্তি এসএমই খাত: বাণিজ্য ও শিল্পমন্ত্রী

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে এসএমই ও এমএসএমই খাত। বাংলাদেশের মোট অর্থনীতির বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতনির্ভর এবং সেখানে এসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৬-০৪-১২ ২১:৩৪

অর্থনীতি

আট মাসে রপ্তানি ২৯ বিলিয়ন ডলার, আমদানি ৪৬বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলার

বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ঘাটতি বেড়ে ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে সর্বশেষ গত এক মাসে ঘাটতি বেড়েছে ৩ দশমিক ১৩ বিলিয়ন (৩১৩ কোটি) ডলার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্ট (বিওপি)-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম আট মাসে দেশের রপ্তানি আয় ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। আমদানি ব্যয় হয়েছে ৪৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

২০২৬-০৪-১০ ১১:৫৫

অর্থনীতি

আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময়ও এ দাম বৃদ্ধির প্রবণতা দেখা গিয়েছে।

২০২৬-০৪-১০ ১১:৫২

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক চালু করলো ৫ হাজার কোটি টাকার কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ

বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী খাতের জন্য ৫ হাজার কোটি টাকার কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ পুনরায় চালু করেছে।

২০২৬-০৪-০৯ ২৩:০০

অর্থনীতি

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আগের বছরের তুলনায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফায় ১১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসেব বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৩৬৮ কোটি টাকা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১৬৯ কোটি টাকা।

২০২৬-০৪-০৯ ১২:২১

অর্থনীতি

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে : মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমান সরকার পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসি এর মাধ্যমে রপ্তানিযোগ্য বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২০২৬-০৪-০৯ ১১:৫৫

অর্থনীতি

কমলো সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনার দাম কামানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকায় পর্যন্ত দাম কামানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে। বুধবার (৮ এপ্রিল) ছিল দুই লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

২০২৬-০৪-০৯ ১০:৫৮

অর্থনীতি

যুদ্ধবিরতির খবরে শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় উত্থান

শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এই খবরে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরুতেই বড় উত্থানের আভাস মিলছে। আজ (বুধবার) লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়েছে।

২০২৬-০৪-০৮ ১১:৩২

অর্থনীতি

সোনার দামে বড় লাফ

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২০২৬-০৪-০৮ ১০:৪৩

অর্থনীতি

ইরানকে শেষ করে দেওয়ার হুমকির পর বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়িয়েছে ১১০ ডলার। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার পর আবারও এ দাম বাড়লো।

২০২৬-০৪-০৭ ২২:৪৯

অর্থনীতি

আরও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে জ্বালানির বাজারে চলছে চরম অস্থিরতা। এর মধ্যেই আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২০২৬-০৪-০৭ ১৭:২৭

অর্থনীতি

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

২০২৬-০৪-০৬ ০৮:৪৫

অর্থনীতি

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৫ এপ্রিল) লেনদেন শেষে সূচক ও লেনদেন—উভয়ই কমেছে। দিন শেষে বাজারে লেনদেন দাঁড়িয়েছে ৫১১ কোটি ৯৯ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় কম। এর আগে গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা।

২০২৬-০৪-০৫ ২০:২০

অর্থনীতি

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ২০২৬ সালের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে— যা আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৯.১৩ শতাংশ। আর গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের মার্চে মূল্যস্ফীতির হার ছিল ৯.৩৫ শতাংশ।

২০২৬-০৪-০৫ ২০:১৬

অর্থনীতি

সাপ্তাহিক পুঁজিবাজারবড় পতনের মধ্যেই গড় লেনদেন বেড়েছে ২২ শতাংশ

গত সপ্তাহে (২৯ মার্চ থেকে ২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে নিম্নমুখি প্রবণতা পরিলক্ষিত হয়েছে। আলোচিত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশীয় পয়েন্ট হারিয়েছে। বিশেষ করে বড় কোম্পানির শেয়ারে বেশি দরপতন দেখা গেছে। সূচক কমলেও গত সপ্তাহে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ।

২০২৬-০৪-০৪ ১২:৪০

অর্থনীতি

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ। শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

২০২৬-০৪-০৪ ১০:৫৯

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহন খরচ (ফ্রেট কস্ট) বেড়ে যাওয়ায় গত মার্চ মাসে খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬-০৪-০৪ ১০:৫৮

অর্থনীতি

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।

২০২৬-০৪-০৩ ০৮:১৫

অর্থনীতি

গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা। গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা এ কারখানায় গত ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সরবরাহ ফের চালু হওয়ার পর পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।

২০২৬-০৪-০৩ ০৮:১৩

অর্থনীতি

বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল

হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করার কথা রয়েছে।

২০২৬-০৪-০২ ২৩:০৯

অর্থনীতি

বিশ্ববাজারে তেলের সংকট কোন দিকে যাচ্ছে?

বিশ্ব অর্থনীতি বর্তমানে এমন এক জ্বালানি সংকটের মুখোমুখি, যার ভয়াবহতা ১৯৭০ এর দশকের তেলের সংকটকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের "সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয়" হিসেবে অভিহিত করেছে।

২০২৬-০৪-০১ ১৮:২৪

অর্থনীতি

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে : অর্থমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে—দেশি ও বিদেশি—এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

২০২৬-০৪-০১ ১২:৫৯

অর্থনীতি

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

ইরানে হামলা-পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় চরম জ্বালানি তেলের সংকটে পড়েছে আমদানিনির্ভর দেশগুলো। আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

২০২৬-০৪-০১ ০৯:৫৫

অর্থনীতি

বাড়ার পর ২১ ক্যারেটের স্বর্ণের দাম যত হলো

দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে।

২০২৬-০৩-৩১ ২০:৫৫

আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানি হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৬-০৩-৩১ ০৯:২৯

অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে ফের চাঙ্গাভাব দেখা দিয়েছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় গত এক মাসে দেশটিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামেরও (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। এতে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে দুবাইসহ বিভিন্ন শহরের জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। খবর খালিজ টাইমস

২০২৬-০৩-২৯ ১৭:৫৫

অর্থনীতি

বাড়ল স্বর্ণের দাম

টানা সাত দফা দাম কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

২০২৬-০৩-২৮ ১১:৫৯

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি. উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর আগে প্রথম শিপমেন্টর মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।

২০২৬-০৩-২৮ ১১:০৯

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২% বৃদ্ধি, রূপার দামও ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে। ডলার কিছুটা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২:৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৪৬৬.৩৮ ডলারে পৌঁছেছে।

২০২৬-০৩-২৭ ১৭:০৯

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি ঋণ ভার বেড়ে ১০ বিলিয়ন ডলার

রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট ঋণ দাঁড়িয়েছে ১১৩.৫১ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২৬-০৩-২৫ ১৭:০১

অর্থনীতি

দেশে সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪১ হাজার ৪৪৪ টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (২৪ মার্চ) যা ছিল দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।

২০২৬-০৩-২৫ ১২:১৮

অর্থনীতি

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার (প্রায় ২৮২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের মুদ্রায় এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা, যা প্রতি ডলার ১২২ টাকা হিসেবে হিসাব করা হয়েছে।

২০২৬-০৩-২৪ ১৯:৪২

অর্থনীতি

বড় ব্যবধানে কমে দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আরও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৭ হাজার ৬৯৮ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

২০২৬-০৩-২০ ১৬:১৩

অর্থনীতি

স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তের ওপর নজর রাখছেন। খবর রয়টার্সের

২০২৬-০৩-১৭ ২১:৩৯

অর্থনীতি

সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জ্বালানি সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ। বর্তমানে খালাস চলমান থাকা ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’- এর মধ্যে প্রথমটি আগামীকাল বুধবার এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার (২০ মার্চ) বন্দরে ভিড়বে, যা জ্বালানি সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

২০২৬-০৩-১৭ ২০:৫৬

আন্তর্জাতিক

জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতি বুধবার সরকারি অফিস, বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

২০২৬-০৩-১৬ ২৩:০৩

অর্থনীতি

যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার ফলে দেশে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বিনিয়োগের গতি কমে যাওয়া, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, সংঘাত দীর্ঘ সময় ধরে চললে সামষ্টিক অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে।

২০২৬-০৩-১৫ ১৯:৪১