বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা ও নেটওয়ার্ক বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা ও নেটওয়ার্ক বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এতদিন যেসব খাত রাজস্ব আদায়ের বাইরে ছিল, সেগুলোকে এবার আওতার মধ্যে আনা হয়েছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর জোর দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমবার শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের রাজস্ব আদায়ের হার এখনও অনেক কম, যা এই অবস্থায় রাখা সম্ভব নয়। একটি দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে হবে। সেই লক্ষ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে কর আদায়ের নেটওয়ার্ক বড় করা হবে।

অর্থমন্ত্রী বলেন, বহুদিন ধরেই নেটওয়ার্ক বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে তা বাড়েনি। ফলে একই ব্যক্তিরা বারবার করের চাপের মধ্যে পড়ছেন। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অনেকে ন্যূনতম আয়কর দিয়েও কর নেটওয়ার্কে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সবাইকে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত বেশি মানুষ করের আওতায় আসবেন, শেষ পর্যন্ত সেটি জনগণের জন্যই লাভজনক হবে। কারণ রাজস্ব বাড়লে তার সুফল দেশের মানুষের কাছেই পৌঁছাবে।

বর্তমান সরকারকে একটি নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, আগে যেখানে সুবিধা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা সরাসরি জনগণের কাছে পৌঁছাবে। ফলে জনগণের জন্যও একটি প্রণোদনা তৈরি হবে। তিনি আরও বলেন, এখনই বড় প্রবৃদ্ধির দাবি না করলেও ধীরে ধীরে সেই প্রবৃদ্ধি আসবে। বাজেটও সেই সম্ভাবনাকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে। ভবিষ্যতে রাজস্ব বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবারের বাজেটের মূল লক্ষ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের কৌশলকে সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিগত সময়ে কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতি বা অব্যবস্থাপনার মাধ্যমে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ শনাক্ত করবে। পরে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর প্রতিফলন ভবিষ্যতের বাংলাদেশের উন্নয়নে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন প্রকল্প প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার মনে করে প্রকল্পগুলো নতুনভাবে সাজানো প্রয়োজন, যাতে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়। আগের সরকারের রেখে যাওয়া অসমাপ্ত প্রকল্পগুলোও পর্যালোচনা করা হবে। যেসব প্রকল্পের বাস্তব প্রয়োজনীয়তা নেই, সেগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি।

 

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১