সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ

চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম থাকলেও যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে আজ রোববার বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৭৬ কোটি ডলার। পোশাক রপ্তানিতে নিট পণ্যের প্রবৃদ্ধি ছিল ওভেনের চেয়ে বেশি। আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭৭৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৯ শতাংশ বেশি। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৬০২ কোটি ডলার। মোট পোশাক রপ্তানিতে নিটের হিস্যা এখন ৫৬ দশমিক ২ শতাংশ।

বাজারভিত্তিক হিসাবে দেখা যায়, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। দেশটিতে রপ্তানি থেকে আয় হয়েছে ২৮৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২৫৮ কোটি ৭১ লাখ ডলার। ফলে মোট পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৩ শতাংশে। দেশটিতে নিট ও ওভেন উভয় ধরনের পোশাক রপ্তানিই প্রায় ১০ শতাংশ করে বেড়েছে।

তবে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধি ছিল তুলনামূলক কম। আলোচ্য চার মাসে এ অঞ্চলে রপ্তানি আয় হয়েছে ৬৪৩ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ৭৯ শতাংশ বেশি। মোট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের হিস্যা ৪৬ দশমিক ৭৯ শতাংশে নেমেছে, আগের বছর যা ছিল ৪৮ দশমিক ১৭ শতাংশ। ইউরোপের বাজারে নিট পোশাক রপ্তানি ৪ দশমিক ২৮ শতাংশ বাড়লেও ওভেন পোশাকে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ২৯ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার। এর ফলে জার্মানিকে ছাড়িয়ে স্পেন এখন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক ইউরোপীয় বাজার। জার্মানিতে রপ্তানি আয় প্রায় অপরিবর্তিত ১৪৩ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও বেলজিয়ামে পোশাক রপ্তানি কমেছে।

যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে দেশটিতে রপ্তানি আয় হয়েছে ১৬৪ কোটি ডলার। নিট পোশাক রপ্তানি ১১ দশমিক ৩০ শতাংশ বাড়লেও ওভেন পোশাকে আয় কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ। কানাডার বাজারে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ, আয় হয়েছে প্রায় ৪৫ কোটি ২৯ লাখ ডলার।

প্রচলিত বড় বাজারের বাইরে অপ্রচলিত বাজারগুলোতেও রপ্তানিতে ভাল প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-অক্টোবর সময়ে এসব বাজারে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। মোট পোশাক রপ্তানিতে এসব বাজারের হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৫ শতাংশে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। দেশটিতে রপ্তানি আয় এক বছরের ব্যবধানে ১০৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ২০ কোটি ৬৫ লাখ ডলারে পৌঁছেছে। অপ্রচলিত বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে তুরস্কের বাজার থেকে। এছাড়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারত, চীন, রাশিয়া ও নিউজিল্যান্ডে রপ্তানি কমেছে।

সামগ্রিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রায় ৬৭ দশমিক ৫ শতাংশ এসেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে। গত অর্থবছরের একই সময়ে এ দুই বাজারের সম্মিলিত হিস্যা ছিল ৬৮ দশমিক ১ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে তুলনামূলক কম প্রবৃদ্ধি এবং অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ার কারণে বড় দুই বাজারের ওপর নির্ভরতা কিছুটা কমেছে।

আরও

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অর্থনীতি

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪.৮ শতাংশ

অর্থনীতি

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪.৮ শতাংশ

চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে...

২০২৬-১০-১১ ২০:০৫

প্রণোদনা ঋণ বিতরণে গতি চান ব্যবসায়ীরা, শর্ত শিথিলের দাবি

অর্থনীতি

প্রণোদনা ঋণ বিতরণে গতি চান ব্যবসায়ীরা, শর্ত শিথিলের দাবি

বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে ঘোষিত প্রণোদনা ঋণ পেতে ন...

২০২৬-১০-০৮ ১৯:৫৭

রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি

রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পর্যাপ...

২০২৬-১০-০৮ ১৮:৫২

অর্থনীতির ধীরগতিতে নতুন করে ২১ লাখ মানুষ দরিদ্র

অর্থনীতি

অর্থনীতির ধীরগতিতে নতুন করে ২১ লাখ মানুষ দরিদ্র

অর্থনীতির ধীরগতির প্রভাব পড়েছে মানুষের আয়, কর্মসংস্থান ও জীবিকায়। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ অর্থবছরে দেশে নতুন করে প্রা...

২০২৬-১০-০৬ ১৩:১৫