বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতার অংশ। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমানোর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও আমদানিকারকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
এ ছাড়া প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম নিয়মিত পর্যবেক্ষণে চেম্বার থেকে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে বলেও জানান তিনি।