শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে ডিলারশিপ বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলা পরিষদে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলারদের উদ্দেশে তিনি এ সতর্কবার্তা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। ফলে সারের সংকট দেখিয়ে কেউ কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিসিআইসি ও বিএডিসির ডিলারদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং কোনো কৃষক এ বিষয়ে অভিযোগ করলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের কার্যক্রম তদারকির কথা জানিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যাতে নিয়ম অনুযায়ী সার পান, তা নিশ্চিত করতে নজরদারি করা হবে। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে নতুন ডিলার নিয়োগের বিষয়টিও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।

আসন্ন আমন মৌসুমে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় তদারকির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি ও খুচরা সার ডিলার এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

আরও

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

অর্থনীতি

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব দিয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র মালিকদে...

২০২৬-০৮-২৩ ২১:০৮

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

অর্থনীতি

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ ট...

২০২৬-০৮-২৩ ২০:০১

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থনীতি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রেটেজি, তথ্য ও সম্প্রচার এব...

২০২৬-০৮-১৮ ১৯:০৯

চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব

অর্থনীতি

চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব

চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার নি...

২০২৬-০৮-১৬ ১০:৪৭

জ্বালানি নিরাপত্তায় সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ

অর্থনীতি

জ্বালানি নিরাপত্তায় সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ

দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উ...

২০২৬-০৮-১১ ১৩:৪১