বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৬ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। চলতি বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ ডলারে। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার।
ফলে চলতি অর্থবছরের প্রথম প্রায় দুই মাসে রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রবাসীদের পাঠানো অর্থের এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও স্বস্তি ফেরাচ্ছে।