বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে তাদের নিজ নিজ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ ও প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বিমা কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে, যা বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে জানানো হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ২ টাকা ২৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪ পয়সা।

অন্যদিকে ২০২৫ হিসাব বছরে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৫ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

আর প্রভাতী ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

আরও

যুদ্ধবিরতি আলোচনা থামার খবরে বেড়েছে তেলের দাম

অর্থনীতি

যুদ্ধবিরতি আলোচনা থামার খবরে বেড়েছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্...

২০২৬-০৪-২৭ ২৩:১৮

দক্ষিণ এশিয়ায় ভিসার নতুন নেতৃত্বে সুরেশ শেঠি

অর্থনীতি

দক্ষিণ এশিয়ায় ভিসার নতুন নেতৃত্বে সুরেশ শেঠি

বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট কোম্পানি Visa-এর ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দি...

২০২৬-০৪-২৭ ২১:৪৬

উদ্যোক্তাবান্ধব বাজেটের দাবি, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

অর্থনীতি

উদ্যোক্তাবান্ধব বাজেটের দাবি, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

আসন্ন জাতীয় বাজেটে উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্য...

২০২৬-০৪-২৬ ২১:২৩

সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

অর্থনীতি

সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার জন্য ২৫০...

২০২৬-০৪-২৫ ০৯:১২