শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

যুদ্ধবিরতি আলোচনা থামার খবরে বেড়েছে তেলের দাম

যুদ্ধবিরতি আলোচনা থামার খবরে বেড়েছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন সীমিত হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২.২২ ডলার বা ২.১১ শতাংশ বেড়ে ১০৭.৫৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.০২ ডলার বা ২.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৪২ ডলারে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ রুট প্রায় অচল হয়ে পড়েছে। তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ চলাচল করলেও গত শনিবার মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ এই পথ অতিক্রম করেছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধের হুমকি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে, যা তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ।

এদিকে কূটনৈতিক অচলাবস্থাও পরিস্থিতিকে জটিল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন। অপরদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি কোনো বৈঠক ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করে মস্কো পৌঁছেছেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।

তেলের দাম বৃদ্ধির মধ্যেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। Nikkei ২২৫ সূচক ০.৯ শতাংশ এবং KOSPI ১.৫ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এতে আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১