শনিবার, ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এ কারণে ঈদের আগে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকছে। একই সঙ্গে আগামীকাল রোববার হবে ঈদের আগের শেষ কার্যদিবস।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ শনিবার (২৩ মে) এবং আগামীকাল রোববার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গত ১৮ মে (সোমবার) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

পোশাক শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থায় লেনদেন

টানা ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালাবে। এই দুই দিন ব্যাংকগুলোতে অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বন্দর এলাকায় ২৪ ঘণ্টা সেবা

সার্কুলারে জানানো হয়, দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও (ঈদের দিন ছাড়া) সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে স্পষ্ট উল্লেখ করা হয়।

আরও

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

অর্থনীতি

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও সুলভ করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিক...

২০২৬-০৫-১৮ ০৮:১৭

বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা

অর্থনীতি

বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা

দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে এক কঠিন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন...

২০২৬-০৫-১৭ ১৩:০৩

চামড়া খাত থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব : শিল্পমন্ত্রী

অর্থনীতি

চামড়া খাত থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় শিল্প। সঠিক পরিকল্পনা ও আধুনিক...

২০২৬-০৫-১৭ ০৯:০৬

পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে অনড় বাংলাদেশ ব্যাংক, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের

অর্থনীতি

পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে অনড় বাংলাদেশ ব্যাংক, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নিয়ে জটিলতা আরও বাড়ছে। একদিকে সরকার ও বাংলাদেশ ব্যাং...

২০২৬-০৫-১৫ ১৫:৫২

মুনাফায় ব্র্যাক শীর্ষে, লোকসানে ইসলামী ব্যাংক

অর্থনীতি

মুনাফায় ব্র্যাক শীর্ষে, লোকসানে ইসলামী ব্যাংক

চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের ব্যাংক খাতে মুনাফা ও লোকসানের বড় বৈপরীত্য দেখা গেছে। বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যা...

২০২৬-০৫-১৪ ১৯:২২

অর্থনীতি

মুনাফায় ব্র্যাক শীর্ষে, লোকসানে ইসলামী ব্যাংক

চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের ব্যাংক খাতে মুনাফা ও লোকসানের বড় বৈপরীত্য দেখা গেছে। বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যা...

২০২৬-০৫-১৪ ১৮:৫৩