বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সুসংগঠিত করতে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত বিভিন্ন বিধান একত্র করা হয়েছে। সার্কুলারটি আগামী এক বছর কার্যকর থাকবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছর একই বিষয়ে এক বছরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে সার্কুলার জারি করা হয়েছে। একই সঙ্গে আগের সংশ্লিষ্ট নির্দেশনাগুলো বাতিল করা হয়েছে।

নতুন সার্কুলারটি তিনটি পৃথক অংশে সাজানো হয়েছে। প্রথম অংশে ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত বিধান রয়েছে। এতে বাণিজ্যিক ঋণ, বিদেশি গ্যারান্টি বা জামানতের বিপরীতে বেসরকারি খাতে ঋণ এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের গ্যারান্টির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সার্কুলারের দ্বিতীয় অংশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিবিধান তুলে ধরা হয়েছে।

আর তৃতীয় অংশে বিদেশ থেকে ঋণ নেওয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের বিদেশি ঋণ গ্রহণের নিয়মের পাশাপাশি ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে গ্যারান্টি দেওয়ার বিধানও রাখা হয়েছে।

তবে বিদেশি মালিকানাধীন বা বিদেশি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের ক্ষেত্রে গত ১৫ জুলাই বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে জারি করা নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বিদেশি ব্যাংকের গ্যারান্টি কিংবা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের (এসবিএলসি) বিপরীতে দেশীয় উৎস থেকে অর্থায়ন নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি বা কার্যাদেশের বিপরীতে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বা ক্রয়কারী প্রতিষ্ঠানের অনুকূলে দেশীয় প্রতিষ্ঠানের পক্ষে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি বা এসবিএলসি দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত বিভিন্ন বিধান একটি সার্কুলারের আওতায় আনার ফলে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে জটিলতা কমবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও সহজ হবে।

আরও

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

অর্থনীতি

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্...

২০২৬-০৮-৩০ ২০:০২

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

অর্থনীতি

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়।...

২০২৬-০৮-২৯ ১৩:১৭

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

অর্থনীতি

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

২০২৬-০৮-২৯ ১০:০৯

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

অর্থনীতি

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২৫ ও ২৬ আগস্ট—এই দুই...

২০২৬-০৮-২৮ ১৯:১২

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

অর্থনীতি

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম হলেও সবচেয়ে কমদামি সবজি পেঁপে। অন্যান্য সবজি কিনতে হলে গুনতে হবে কমপক্ষে...

২০২৬-০৮-২৮ ১১:২৮

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

অর্থনীতি

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে উৎপাদনও হয়েছে প্রচুর।...

২০২৬-০৮-২৭ ১১:১০