শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানি হামলা

দুবাইয়ে কুয়েতি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানি হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

কেপিসি জানায়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে বোঝাই ছিল। আঘাতে জাহাজটির ব্যাপক ক্ষতি হয় এবং এতে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় কোনো নাবিক আহত হননি; সবাই নিরাপদে আছেন।

একই দিনে এটি ছিল তেলবাহী জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল (৫৭ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। সেই ঘটনাতেও জাহাজের সব নাবিক নিরাপদে ছিলেন।

এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোতে দিনজুড়ে উত্তেজনা বিরাজ করে। সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিভিন্ন অঞ্চলে ১০টির বেশি ড্রোন ও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেশিরভাগই পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া হয়, যেখানে দেশটির প্রায় ৯০ শতাংশ জ্বালানি স্থাপনা অবস্থিত।

এছাড়া আল-খারজ গভর্নরেট, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ‘প্রিন্স সুলতান’ অবস্থিত, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়। রাজধানী রিয়াদকেও লক্ষ্য করে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮