রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আটক ব্যক্তিদের বয়স ১০ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ১০ বছর বয়সি একটি শিশুও রয়েছে। তবে বাংলাদেশিদের কারও পুরো পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে জালান রাজা বট এলাকায় এ অভিযান শুরু হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল ও বারনামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ৫১২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, ৫ জন নেপালের, ৩ জন ভারতের, একজন পাকিস্তানের এবং বিভিন্ন দেশের আরও পাঁচজন রয়েছেন। আটকদের সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।

অভিযানে কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়।

লোকমান এফেন্দি জানান, রাজা বট মার্কেট মালয়েশিয়ার ২২৪টি চিহ্নিত অভিবাসন ঝুঁকিপূর্ণ এলাকার একটি। গোয়েন্দা তথ্য সংগ্রহের পর উপযুক্ত সময় নির্ধারণ করে এবছর ওই এলাকায় দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলে এ ধরনের অভিযান চলবে। এক্ষেত্রে কোনো এলাকাকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “অভিবাসন আইন লঙ্ঘনের দায় শুধু বিদেশি নাগরিকদের নয়, অবৈধভাবে কর্মী নিয়োগকারী মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে স্থানীয় নাগরিকদেরও আইনের আওতায় আনা হতে পারে।”

তবে মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের এ ধরনের অভিযান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন তিনি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮