শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যগুলোর আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। এ সুবিধা প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যকর হয়ে মোট ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের গত রোববার (৩০ আগস্ট) সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৫-এর উপধারা (১) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট পণ্যের আমদানিতে প্রযোজ্য কাস্টমস শুল্কের ক্ষেত্রে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশ থেকে অব্যাহতি দেওয়া হবে। একই সঙ্গে সমুদয় রেগুলেটরি ডিউটি এবং মূল্যভিত্তিক ১০ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক থেকেও অব্যাহতি মিলবে।

পরবর্তী ৩০ দিনের জন্য অর্থাৎ প্রজ্ঞাপন জারির ৩১তম দিন থেকে ৬০তম দিন পর্যন্ত কাস্টমস শুল্কের ক্ষেত্রে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশ এবং সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে এ সময়ে সম্পূরক শুল্কের অব্যাহতির বিষয়টি প্রথম ৩০ দিনের মতো প্রযোজ্য থাকবে না।

রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে এখন কাঁচা মরিচ প্রতি কেজি ৮০-১৬০ টাকা এবং টমেটো প্রতি কেজি ১২০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। আর টমেটো শীতকালীন সবজি, বছরের অন্য সময় এই সবজির দাম তুলনামূলক বেশি থাকে।

আরও

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

অর্থনীতি

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

লাউ দিয়ে ছোট চিংড়ি খেতে চেয়েছে সন্তানেরা। সেই আবদার মেটাতে সকালে রাজধানীর মেরাদিয়া মাছবাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী...

২০২৬-১১-০১ ১৯:২১

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

অর্থনীতি

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর অভিজাত শপিংমলগুলো। উৎসব কিংবা সাধারণ দিন—সব সময়ই ছিল কেনাকাটার ব্যস্ততা। তবে...

২০২৬-১১-০১ ১৩:১৮

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

অর্থনীতি

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বজায় রাখতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ...

২০২৬-১০-২৭ ১৬:০৪

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

অর্থনীতি

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরাতে ফৌজদারি তদন্তের পাশাপাশি দেওয়ানি আইনি কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত...

২০২৬-১০-১৯ ১৬:৩০

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

অর্থনীতি

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

এখনো বড় বিপর্যয় এড়িয়ে কোনোমতে টিকে আছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধ, জ্বালানিসংকট ও বাণিজ্যবিরোধের মধ্যেও প্রবৃদ্ধি টিকিয়ে রেখে...

২০২৬-১০-১৮ ১৩:৫৪

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অর্থনীতি

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮