রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার (প্রায় ২৮২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের মুদ্রায় এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা, যা প্রতি ডলার ১২২ টাকা হিসেবে হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের একই সময়ে প্রায় ২৬৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ চলতি বছরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স আগের বছরের তুলনায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি এসেছে।

ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩০২ কোটি ডলার বা প্রায় ৩৭ হাজার কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন ও চলতি ব্যয়ের সমন্বয় রক্ষায়।

আরও

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

অর্থনীতি

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্...

২০২৬-০৮-০৬ ০৯:০৬

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

অর্থনীতি

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায়, অলি-গলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও তাদের ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে...

২০২৬-০৭-২৯ ০৯:২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।...

২০২৬-০৭-২৮ ২২:১৬

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

অর্থনীতি

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখান...

২০২৬-০৭-২৭ ২২:৫৯

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএ...

২০২৬-০৭-২৬ ১১:৫৮

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

অর্থনীতি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে গ্রাহকদের...

২০২৬-০৭-২৫ ১৭:০২