সারা দেশ
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - ৬
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছেন।
২০২৬-০৭-১৮ ১৮:২৮
লেখক
সারা দেশ
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছেন।
২০২৬-০৭-১৮ ১৮:২৮
সারা দেশ
ভোলার তজুমদ্দিনে বসত ঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাদলীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. আবু জাফর নামের একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৮জুলাই) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
২০২৬-০৭-১৮ ১৮:০৬
সারা দেশ
ভোলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০২৬-০৭-১৬ ১৯:৪০
সারা দেশ
সরকারের নির্বাচনী ইশতেহার বর্নিত কৃষক কার্ড বাস্তবায়ন উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৭-১৬ ১৮:৪৪
সারা দেশ
ভোলা সদর থানাধীন খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
২০২৬-০৭-০৮ ১৮:১৫
সারা দেশ
ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেওয়ায় এক নারী ও এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে।
২০২৬-০৭-০৭ ১৮:২৭
সারা দেশ
ভোলায় চলন্ত টমটম গাড়ীর চাপায় সজিব (২৪) নামে এক হেলফার নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদ্মা মনসা গ্রামের মো: রতন হাওলাদারের ছেলে।
২০২৬-০৭-০৬ ২০:০২
সারা দেশ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে গৃহবধূর স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের।
২০২৬-০৭-০২ ১৮:৪২
সারা দেশ
ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয় তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৬-৩০ ১৮:১৯
সারা দেশ
ভোলার লালমোহন উপজেলায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। গত দুইদিনে এ সকল কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। আজ বৃহস্পতিবার (২৫জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানা গেছে।
২০২৬-০৬-২৫ ২১:৫১
সারা দেশ
ভোলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাড়িয়ে বিষপান করেন তারাভানু (৩৫) নামের যৌতুক মামলার বাদী। পুলিশ তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। আহত নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক ছিলেন সৌরভ রায় মিঠু।
২০২৬-০৬-২৪ ১৭:৫২
সারা দেশ
ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২০০কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকান সিলগালা করেছে।
২০২৬-০৬-২২ ১৮:১১
সারা দেশ
চাঁদের মত মুখ গুলোকে বাঁচাও কালো আঁধার থেকে, এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর এর সভাপতি অধ্যাপিকা পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, এছাড়াও বক্তব্য রাখেন, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, স্বপ্নদ্বীপ খেলাঘর সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী, এ ছাড়াও সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে খালেদা খানমকে সভাপতি,উত্তম কুমার ঘোষকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যে নতুন কমিটি গঠন করা হয়।
২০২৬-০৬-১৭ ২০:০০
সারা দেশ
ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে শিবপুর ও মেদুয়া এলাকায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীতে পানি উন্নয়ন বোর্ড ঘেড়াও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় ভোলা সদর উপজেলার শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের দুই শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
২০২৬-০৬-১৬ ১৭:৪৫
সারা দেশ
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ নামের আরেক পধচারী আহত হয়েছেন। নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। শনিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।
২০২৬-০৬-১৩ ২২:৫৯
রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদে বাজেট পেশ করার পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিকল্প খসড়া বাজেট পেশ করেছি। সেখানে আমরা বলেছিলাম, ব্যয়েরে পরিমান, আয়ের পরিমান, রাজস্ব আয়ের পরিমান ও ও কর কাঠামো দূর্নীতিমুক্ত করা এবং বিদেশী ঋণ কমিয়ে নিজস্ব উৎসের ওপরে অর্থনীতিকে দাঁড় করানোর যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম সরকার সেগুলোকে বাদ দিয়ে উচ্চ বিলাসী বিদেশের ঋণের ওপর নির্ভরশীল একটা লুটপাটের বাজেট পেশ করেছে।
২০২৬-০৬-১৩ ১৮:৪৮
সারা দেশ
ভোলায় নৌ-পথে চলাচলকারী বাল্কহেড জাহাজী শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী বন্ধের দাবিতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন’, ভোলা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
২০২৬-০৬-০৮ ২০:১০
সারা দেশ
ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হওয়া সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিন চপলের দাফন সম্পন্ন হয়েছে।
২০২৬-০৬-০৬ ২২:৩২
সারা দেশ
ভোলায় দুই দফা জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো বর্ষীয়ান রাজনীতিবিদ,সাবেক বানিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ সংসদীয় আসনের ৯ বারের জাতীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদকে। জানাজায় অংশ নিতে এবং জানাজা শেষে তার কবরে একমুঠো মাটি দিতে সমবেত হন কয়েক হাজার মানুষ।
২০২৬-০৬-০২ ২১:৩০
সারা দেশ
প্রবীণ আওয়ামী লীগ নেতা, বর্ষিয়াণ রাজনৈতিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন ( ইন্না ..... রাজিউন)। সোমবার (০১ জুন) বিকাল সাড়ে ৩টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কন্যা, জামাতা, নাতিসহ আত্মী-স্বজন, অনুসারী ও বহুগুনগ্রাহি রেখে গেছেন। এর মাধ্যমে বাংলাদেশের এক ঐহিহাসিক রাজনীতিবিদের জীবনাবসান ঘটলো। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভূগছিলেন।
২০২৬-০৬-০১ ১৯:৫৭
সারা দেশ
ভোলায় যৌথ অভিযানে অবৈধভাবে যাএী পরিবহনকালে একটি স্টিল বডি ট্রলারসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এতথ্য নিশ্চিত করে জানান,
২০২৬-০৫-২৫ ২১:৩১
সারা দেশ
ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদার চর এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ বকুল বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
২০২৬-০৫-২৪ ২১:৪০
সারা দেশ
ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ৩৭ কেজি ওজনের ৭ ফুট ৬ ইঞ্জি দৈর্ঘের বিরল 'মনিটর লিজার্ড' প্রজাতির একটি গুইসাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৫-২৩ ২০:০৫
সারা দেশ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার প্রায় সাড়ে ১১ হাজার খামারি,তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এবছর কুরবানির পশু কেনাবেচাকে ঘিরে দ্বীপজেলা ভোলায় প্রায় ৯৫১ কোটি টাকা বানিজ্যের আশা জেলা প্রাণিসম্পদ বিভাগের।
২০২৬-০৫-২০ ১৯:২২
সারা দেশ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে ভোলা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী টবগী মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা, শৃঙ্খলা, সহপাঠক্রমিক কার্যক্রম ও পাবলিক পরীক্ষার গৌরবোজ্জ্বল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত আইটি ও বিজ্ঞানাগার সুবিধা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টিকে এই অনন্য মর্যাদায় ভূষিত করা হয়।
২০২৬-০৫-২০ ১৮:৩৬
সারা দেশ
ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হল- সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.আকবর হোসেনের ১৬ মাস বয়সী পুত্র মো.তাকরিম,আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন ও ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.দুলালের ১৮ মাস বয়সী কন্যা তাসফিয়া।
২০২৬-০৫-১৮ ২৩:৩৩
সারা দেশ
ভোলায় কৃষি জমির মাটি কেটে ইট তৈরী করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ইটভাটার মালিককে সাড়ে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ইটভাটার কাঁচা ইট পানি ধ্বংস করা হয়েছে। শনিবার (১৬মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলার দৌলতখান ও লালমোহনে অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়।ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তোতা মিয়া জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলার দৌলতখান এবং লালমোহন উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি জমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করার দায়ে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা গ্রিন ব্রিকসের মালিক মো. শাহে আলমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পানি দিয়ে প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও একই অপরাধে লালমোহন উপজেলার গজারিয়া খালগোড়া এলাকার মেসার্স মো. ইউছুফ ব্রিকসের মালিক মো. জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং মো. আশরাফুল আলম। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।অভিযানে নৌবাহিনী , কোস্ট গার্ড, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
২০২৬-০৫-১৬ ২১:৪৭
সারা দেশ
ভোলায় অতিবৃষ্টিতে রবি শস্য ফসল ঘরে তোলার ঠিক আগ মুহুর্তে ক্ষেতে পানি জমে ভোলা জেলার ২৩ হাজার ৩৭৩ জন কৃষকের ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছে তাদের উৎপাদিত তিনভাগের দুইভাগ ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় ভোলা জেলার হতদরিদ্র ক্ষতিগ্রস্ত কৃষকরা।ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে,অতিবৃষ্টিতে ভোলায় কৃষকদের ১ হাজার ৪২৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ২৬৫ হেক্টরের সয়াবিন,৬৯৫ হেক্টরের চিনাবাদাম,১৫০ হেক্টরের মুগডাল,৩৫ হেক্টরের ফেলন ডাল,৬৮ হেক্টর শাকসবজি ও ১০০ হেক্টরে কাচামরিচ। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৪৩ লাখ টাকা, এবং শস্যের ক্ষতি হয়েছে ৩ হাজার ৯৬৭ মেট্রিক টন।
২০২৬-০৫-১৬ ১৬:৫৯
সারা দেশ
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
২০২৬-০৪-১৯ ১৮:৫২
সারা দেশ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশী মতভেদ নেই। অল্প কিছু আছে সেটি রাজনৈতিক কূটচাল ও অন্যকে ডাউন করার চেষ্টা। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল একটা সমযোতায় উপনীত হতে পারবে। যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এ দেশে যেনো আবার মাফিয়া তন্ত্রের প্রত্যাবর্তন করতে না পারে। সেই ব্যাপারে সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
২০২৬-০৪-১৬ ২০:১৩
সারা দেশ
উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির নজরুল হক অনু এবং সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
২০২৬-০৪-১১ ১৭:৫০