এরমধ্যে মো: আব্দুল্লাহ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো: শফিকের ছেলে ও আব্দুর রহমান একই উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: সুমনের ছেলে।
সোমবার দুপুরের দিকে পৃথক পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ'র স্বজনরা ও স্থানীয়রা জানান, তার মাসহ পরিবারের সদস্যরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলো। আর সে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে সে বসতঘরের পাশে পুকুরে পরে যায়। পরে তার পরিবারের সদস্য র্দীঘ সময় খোঁজাখুজি করে না পেয়ে পুকুুরে খোজে।
তারা পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আব্দুর রহমান পরিবারের অজান্তে বসতঘর থেকে বের হয়ে বসতঘরের পাশে পুকুরে পরে যায়। পরে তাদের প্রতিবেশীরা শিশুটিকে পুকুরে পরে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর তার পরিবার ও প্রতিবেশীরা শিশুটিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এবিষযে ভোলা মডেল থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।