শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাংলাদেশের মানুষ রাজনীতিবীদদের দেখতে পারে না ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের মানুষ রাজনীতিবীদদের দেখতে পারে না ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের মানুষ লুটপাটের কারনে রাজনীতিবীদদের দেখতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সর্বোচ্চ যায়গা থেকে সবগুলো, এখানেও যারা বিনাভোটে তথাকথিত এমপি ছিলো, আমাদেরকে ঘরের মধ্যে আটকে রেখে এমপি হয়েছিল তাদের যে কতো বাড়িঘর আছে আল্লাহ-মাবুদ জানেন। গ্রামে, ঢাকা ও বিদেশে বহু যায়গায় এদের সম্পদ। এই সব সম্পদ করছেন এরা রাজনীতি করার নামে। একের পর এক আসে আর লুটপাট করে চলে যায়। বাংলাদেশের রাজনীতিবীদদের এ জন্যই মানুষ দেখতে পারে না।

আজ শনিবার (১২ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমোহনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরো বলেন, ১৭ বছরের কৃতকর্মের কারণে কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং প্রধান বিচারপতিও পালিয়ে গিয়েছে। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গিয়েছে। যে যেই পদে ছিল এই ১৭ বছর, সব পালিয়েছে। ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৬০০পুলিশ অফিসার। 
 

পুলিশের সাবেক আইজিপি বেনজির সম্পর্কে স্পিকার বলেন, পুলিশ বিভিন্ন থানায় আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্যে, নিজেরা দুই পয়সা বানাবার জন্যে, সারা বাংলাদেশের মানুষের উপর কি অত্যাচার নিপীড়ন করেছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পিয়ন চাপরাশি পর্যন্ত পালাইছে। পুলিশের এক আইজিপি বেনজীর আহমেদের কাহিনী কিছুদিন আগে আপনারা দেখছেন। ও কত বড় চোর? 

বাংলাদেশের জায়গা জমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র, কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। তার কত যে বাড়ি ঘর, তা সীমাহীন। তার মেয়ে গুলশান থেকে গাড়ীতে ৪৫মিনিটের পথ দূরুত্বে কলেজে পড়তেন। সেখানে গাড়িতে গেলে হয়রান হয়ে যেতে পারেন এই জন্য সাত তলা একটি বাড়ি বানিয়েছেন। এতো টাকা দিয়ে কি করবেন তাই দিশেহারা হয়ে গেছেন। 
 

শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। অথচ তার ভেতরেই লুকিয়ে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন- তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। 

তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে বিষয়গুলো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা।
 

মাদকের ব্যাপক ছড়াছড়ি উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, আগে তো এতো মাদক ছিল না। গত ১৭বছর এই আওয়ামী লীগের দুঃশাসনের ফলে প্রথম মাদক আসছে। এর আগে ২০০৬সাল পর্যন্ত আমি যখন একনাগাড়ে ৬ বার এমপি হলাম, তখন এই মাদক ছিল না। এই রকম দখলবাজি ও চাঁদাবাজিও ছিল না। 
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমূখ।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপু...

২০২৬-০৯-১২ ২০:০৯