মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পলিথিন জব্দ, তিন দোকান সিলগালা

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পলিথিন জব্দ, তিন দোকান সিলগালা

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২০০কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকান সিলগালা করেছে।

আজ সোমবার সকালে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের মনোহারি পট্টি, কসাইপট্টি ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা শহরের মনোহরিপট্টি, পুরাতন কসাইপট্টি এবং আটাপট্টি চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি দোকান থেকে এক হাজার ২০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা করা হয়। একই সাথে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মনোহরিপট্টির মেসার্স বিল্লাল স্টোর, পুরাতন কসাইপট্টির মেসার্স শামীম স্টোর ও আটাপট্টির মেসার্স ফারুক স্টোরকে সীলগালা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন প্রদান করেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তোতা মিয়া।
অভিযানের র‍্যাব-৮ ও ভোলা সদর থানার পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২