মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - ৬

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - ৬

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে দৌলতখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমান ব্যাপারীর ছেলে মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা পারভেজ ও ইব্রাহিম, পৌরসভার বাসিন্দা বাবুল, চরখলিফা ইউনিয়নের বাসিন্দা নুর নবী।
 

স্থানীয়রা জানান, দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। মাদকের কারণে বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা এবং নানা ধরনের অপরাধ। অনেক পরিবার তাদের সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। নিয়মিত মাদক অভিযান পরিচালনা না করলে চুরি , ছিনতাই, পারিবারিক কলহ, সহ নানা অপরাধ বাড়তে থাকবে।
 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দৌলতখানে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২