মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় আদালতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ভোলায় আদালতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে গৃহবধূর স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের।

এর আগে ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সাথে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আফজুন বেগম। প্রায় ১৫ বছরের সাংসারিক জীবনে দুই সন্তান রয়েছে।

 কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন,এবং বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন চালাতো এবং হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
 

ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.তৈয়ব বলেন,এ মামলায় আসামি তার স্ত্রীকে গলাটিপে নির্মমভাবে হত্যা করেছে বলে শিকার করেছেন। মামলাটি তদন্ত হয়েছে এবং আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। স্বাক্ষী এবং নিহতের ময়নাতদন্তের রিপোর্টসহ সকল বিষয় পর্যালোচনা করে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২