সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানাধীন কালুপুর ইউনিয়নের গাজীপুর চর সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে রাত ১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬ টি ড্রেজার, ১ টি বাল্কহেড ও নগদ ৬ লক্ষ ১৭ হাজার ১০০ টাকাসহ ৪০ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, ভোলা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজারের ৩৮ জন বালু উত্তোলনকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় এবং ড্রেজার ও বাল্কহেডের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।