মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ভোলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সরকারের নির্বাচনী ইশতেহার বর্নিত কৃষক কার্ড বাস্তবায়ন উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদার বাড়িতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান। 
তিনি বলেন, কৃষক কার্ড অবশ্যই প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে হবে। কেউ অনিয়ম, ব্যবসা-বাণিজ্য বা ছলচাতুরীর আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা জানান, কৃষক কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকেরা নগদ সহায়তা, কৃষি উপকরণ, স্বল্প সুদে ঋণসহ সরকারের ১০টি সেবা পাবেন।
 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য শাহাবুদ্দিন মেম্বার, চরখলিফা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইদ্রিস মেম্বার প্রমুখ।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২