মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

বোরহানউদ্দিন চাঞ্চল্যকর মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মো. হেলালকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হেলাল উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের ফয়জুল্লাহর ছেলে।

আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন থানা পুলিশ এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২৯মে উপজেলার দেউলা ইউনিয়নের মো. মাইনুদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা নেছারউল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ০৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম র‌্যাব-০৭ এর সহযোগীতায় চট্টগ্রামের পাহারতলী এলাকা থেকে প্রধান আসামী হেলালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 

মামলা সূত্রে জানা যায় , চলতি বছরের ২৯ মে বিকেলের দিকে জমি বিরোধের জেরে মাইনউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় ফয়জুল্লাহ ও তার ছেলে হেলাল, বিল্লাল ও তানজীলসহ ৬-৭ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে মাইনউদ্দিন পাশের একটি পুকুরে ঝাপ দিলে হামলাকারীরা পুকুরে নেমে তাকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহত মাইনুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামের মো. নেছারউল্লাহর ছেলে, সে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাইনুদ্দিন হত্যার মামলার প্রধান আসামী মো. হেলালকে আদালতে পাঠানো হয়েছে।

আরও

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

সারা দেশ

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কু...

২০২৬-০৯-০৮ ১৭:১৫

মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়নী ইউনিয়নে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়নী ইউনিয়নে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

মীরসরাই উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব...

২০২৬-০৯-০৮ ১৫:৫৩