নিহতের স্বজনরা জানান, দুপুর ১২ টা থেকে ২ টার মধ্যে এসব শিশুরা সকলেই পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুজির পর তাদেরকে না পাওয়ার একপর্যায়ে সকল শিশুই প্রত্যেকের বসতঘরের পাশে থাকা পুকুরে ভেসে উঠে। এরপর একে একে তাদেরকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিল,মরদেহগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।