শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কারাগারে

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কারাগারে

ভোলার চরফ্যাসন ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের মামলায় চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের।

এর আগে,চলতি বছরের মে মাসের ২১ তারিখে চরফ্যাসন উপজেলার পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়াডের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো.ছালাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলায়প্রধান আসামি হলেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তার দুই ছেলে মো.আরাফাত হোসেন মালতিয়া,ফাহাদ হোসেন মালতিয়া।
 

মামলার এজাহার সুত্রে জানা যায়,বাদী বহু বছর ধরে ওই এলাকায় পৈতৃক ভিটায় ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং তিনি ওই ঘরে ৫৫ বছর ধরে ভাড়াটিয়া দিয়ে দধির ব্যবসা করাচ্ছিলেন। কিন্তু হটাৎ সরকার পতনের পর ক্ষমতার অপব্যবহার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ওই ঘর ভিটে নিজের মালিকানাদাবী করে উচ্ছেদের হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদার টাকা না দেওয়ায় বিএনপি নেতা তার দলবল নিয়ে বাদীর দোকান ঘরে তালা দেয় এবং বাদীকে মারধর করেন। মারধরের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 
 

পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী মো.ছালাম বাদী হয়ে গত ৭ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে ছিলেন এবং আজকে নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তিন আসামীর মধ্যে প্রধান আসামী বিএনপি নেতা আলমগীর মালতিয়াকে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
মামলার বাদী মো.ছালাম বলেন,আদালতে আজকে আমি ন্যায় বিচার পেয়েছি,
 

আসামি জামিন পাননি। আসামিরা আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আমার বসতঘরে তালা দিয়ে আমাকে মারধর করেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও নিতে দেননি,থানায় মামলা করতেও দেননি। পরে আমি আদালতে মামলা করেছি। আজকে বিজ্ঞ জেলা জজ তার জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো.নাসীর উদ্দিন বলেন,জজ আদালত থেকে আসামিকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আসামিকে কারাগারে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮