সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

ভোলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

ভোলার মনপুরার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গ্রেপ্তার সাইদুর রহমান উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।

আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ জুন আসামী সাইদুর রহমান এক গৃহবধুকে (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম মনপুরা থানায় আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
 

ঘটনার দিনই র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর ২৯আগস্ট শনিবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে পলাতক অবস্থায় মামলার প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 
 

ভুক্তভোগী গৃহবধূ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার স্থানীয় মাইনুর বেগম নামের এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেয়। পরে তাকে ঘরে রেখে সে বাহিরে গেলে সাইদুর রহমান ওই ঘরে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে সাইদুর রহমানকে আটক করে। 

পরবর্তীতে মাইনুর বেগম এসে বিষয়টি মিমাংশার কথা বলে সাইদুর রহমানকে ছেড়ে দেয়। এ ঘটনার তিন দিন পর মনপুরা থানায় মামলা করতে গেলে থানায় মামলা না নেওয়ায় ভুক্তভোগী নারী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেন। 

অভিযোগের প্রেক্ষিতে গত ০৬জুলাই আদালত মনপুরা থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে মনপুরা থানায় ধর্ষক সাইদুর রহমান ও সহায়তাকারী মাইনুর বেগমকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে প্রধান আসামী সাইদুর রহমান পলাতক থেকে ভিকটিমকে বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতে ভিকটিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন বলেও জানায় ভুক্তভোগী।

ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। যার ফলে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলা থেকে পলাতক অবস্থায় প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। র‌্যাব সব সময় নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে ।

আরও

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯