বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার বোরহানউদ্দিন খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের ২দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে । মো. রোকন ওই এলাকার মো. নান্নুর ছেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে বাসা থেকে পাশের হাওলাদার মার্কেটের দোকানের কাছে যায় ইসমাইল। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। 

পরিবারের সদস্যরা গত দুই দিন ধরে আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান পাননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে খালের ভেতরের একটি ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করলে ভেতরে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহটি দেখতে পান তারা।
 

শিশু ইসমাইলের চাচা মো. সৈকত ইসলাম বাবু বলেন, ইসমাইলের বাবার সাথে একই এলাকার রোকন নামের এক যুবকের সাথে একটি মোবাইল কেনাবেচা নিয়ে ঝামেলা ছিলো। এর সূত্রে ধরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়ে বলেন, ‘তোকে আমি এমন করবো সারাজীবন কাঁদবি’। এর এক দিন পরই ইসমাইল নিখোঁজ হয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 
 

‎বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধারকৃত শিশুর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং স্বজনরা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪