বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনীতি

মেট্রোরেলের ৯টি স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

নগরজীবনের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ, ও দ্রুত করতে রিটেইল ব্যবসার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি আজ একযোগে ঢাকার মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ৯টি স্টেশন এবং গুলশান-১ আউটলেট উদ্বোধন করেছে।

২০২৬-০৬-১৫ ১১:৪৭

অর্থনীতি

বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ অধিকাংশ পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই মূল্যবৃদ্ধি বাজেট ঘোষণার আগেই হয়েছে এবং এর সঙ্গে বাজেটের কোনো সরাসরি সম্পর্ক নেই।

২০২৬-০৬-১২ ১২:১০

অর্থনীতি

ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট পেশ করতে আজ জাতীয় সংসদে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।

২০২৬-০৬-১১ ০৮:৩৪

অর্থনীতি

বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ২২ হাজার টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (৯ জুন) যা ছিল দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

২০২৬-০৬-১০ ১১:৫৩

অর্থনীতি

অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-জার্মানি

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও জার্মানি। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে।

২০২৬-০৬-১০ ০৮:৩২

অর্থনীতি

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন, দেশে ভরি কত?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছর সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। বিশ্ববাজারের সামগ্রিক মন্দাভাবের প্রভাব পড়েছে এই মূল্যবান ধাতুর ওপর।

২০২৬-০৬-০৯ ২২:১৭

অর্থনীতি

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ রোববার (৭ জুন)। জাতীয় সংসদ ভবনের মূল সংসদ কক্ষে বিকেল ৩টায় এই সংসদীয় অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

২০২৬-০৬-০৭ ১১:০৬

অর্থনীতি

অর্থবছর ২০২৬-২৭: শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, তবু কমছে বরাদ্দ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং উচ্চ প্রবৃদ্ধির ধারা পুনরুদ্ধারের লক্ষ্য সামনে রেখে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তুত করছে সরকার। এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা। এরপরও চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দের হার কমছে।

২০২৬-০৬-০৬ ১৯:৫৭

অর্থনীতি

বাজেট ২০২৬-২৭: প্রত্যাশার চাপ, চ্যালেঞ্জে সরকার

উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে ধীরগতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা—এবারের বাজেট হবে বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর।

২০২৬-০৬-০৬ ০৮:৫৮

অর্থনীতি

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: ঋণ, রাজস্ব আর মূল্যস্ফীতির চ্যালেঞ্জে সরকারের প্রথম পরীক্ষা

দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বাজেট উপস্থাপনের কথা রয়েছে। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি ঘিরে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ও আলোচনা দুটোই বেশি। সরকারের ভাষ্য অনুযায়ী, বাজেটের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করা। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের একটি বড় অংশের প্রশ্ন—বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বড় বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব? চলতি অর্থবছরেই রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, রাজস্ব ঘাটতি ইতোমধ্যে এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে ব্যয় মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নিতে হয়েছে। ফলে নতুন অর্থবছরে আরও বড় বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং আমদানি কমে যাওয়াও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ এবং অন্যান্য উৎসের ওপর নির্ভর করতে চায়। অর্থনীতিবিদদের মতে, অতিরিক্ত ব্যাংক ঋণ বেসরকারি খাতে বিনিয়োগ কমিয়ে দিতে পারে, অন্যদিকে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়াবে। আগামী অর্থবছরে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ বাবদ প্রায় ৪৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে সরকারকে। বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য নেওয়া ঋণ এখন পরিশোধের পর্যায়ে চলে আসায় এই চাপ ক্রমেই বাড়ছে। মূল্যস্ফীতিও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলেও আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা, জ্বালানি ব্যয়ের বৃদ্ধি এবং অভ্যন্তরীণ মূল্য সমন্বয়ের কারণে এই লক্ষ্য অর্জন সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম ধাপে ধাপে সমন্বয়ের পরিকল্পনা উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বাড়াতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। আগামী অর্থবছরে এ খাতে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি এ বরাদ্দের আওতায় থাকবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতও পেয়েছে বিশেষ গুরুত্ব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রায় ৫৭ হাজার ৩০২ কোটি টাকা এবং স্বাস্থ্যসেবা বিভাগে প্রায় ৪৯ হাজার ৩৮৯ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করছে। তবে অর্থনীতিবিদদের মতে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে না পারলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট একদিকে যেমন উচ্চাভিলাষী, অন্যদিকে বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জও বয়ে আনছে। ফলে নতুন সরকারের প্রথম বাজেট এখন শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং তাদের অর্থনৈতিক দক্ষতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নেরও বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৬-০৬-০১ ১১:৩৯

সারা দেশ

আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিসিয়ালি ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আরও ২৮ লাখ কোটি টাকা আনঅফিসিয়ালি পাচার হয়েছে। বাংলাদেশ একেবারে তারা খোলা ঝুরা করে তারা দিয়ে গেছে। আর সেই অবস্থায় ১৮ মাস অন্তর্বর্তী সরকার চেষ্টা করে গেছে, কিন্তু এত বড় ধসে ১৮ মাসে তারা কিছুই করতে পারেনি।

২০২৬-০৫-০১ ২৩:২১

অর্থনীতি

বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ ঘাটতি না থাকায় গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি। আজ (বুধবার, ২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

২০২৬-০৪-২৯ ২২:০৫

অর্থনীতি

বিনিয়োগ সম্মেলন: অর্থনীতিতে আস্থা ও ডিজিটাল ফাইন্যান্সের ওপর গুরুত্বারোপ

দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নীতিগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং ডিজিটাল ফাইন্যান্সের অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা।

২০২৬-০৪-১৮ ২৩:২১

অর্থনীতি

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ সাদী, লক্ষ্য আধুনিক ও ব্যবসায়ীবান্ধব আবাসন খাত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

২০২৬-০৪-১৮ ০৮:৪৬

অর্থনীতি

সোনালি মুরগির দামে আগুন: কারসাজির ফাঁদে পিষ্ট ভোক্তা

পহেলা বৈশাখ মানেই বাঙালির ঘরে একটু ভালো খাওয়া। কিন্তু এবারের বৈশাখে সেই আনন্দে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজারের অস্থিরতা। বিশেষ করে সোনালি মুরগির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেরই পাতে পছন্দের খাবার তুলতে হিমশিম খেতে হচ্ছে।

২০২৬-০৪-১৩ ১৪:৪৭

অর্থনীতি

তৈরি পোশাক রপ্তানিতে ধস, কৌশল বদলের ওপর জোর

দেশের তৈরি পোশাক খাতের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিতে টানা চাপ দেখা দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এই দুই বাজারেই রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানি আয়ে।

২০২৬-০৪-১২ ০০:১৭

অর্থনীতি

তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, টিকে থাকতে কৌশল বদলের তাগিদ

দেশের তৈরি পোশাক খাতের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এই দুই বাজারে উল্লেখযোগ্য হারে কমে গেছে রপ্তানি। এর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি ও অর্থনীতিতে।

২০২৬-০৪-১১ ২০:০৪

অর্থনীতি

জ্বালানি সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প

বাংলাদেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও প্রতিযোগিতার কারণে টানা ৮ মাস রপ্তানি আয়ে কমে যাচ্ছে। এর সঙ্গে ইরেল-যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০২৬-০৪-০৭ ১৪:০৩

অর্থনীতি

বোতলজাত সয়াবিন তেল উধাও, নতুন কৌশলের অভিযোগ

সয়াবিন তেলের বাজারে আবারও কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। অসাধু ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে বোতলজাত তেল বাজার থেকে সরিয়ে খোলা তেল বেশি দামে বিক্রি করছেন, ফলে চাপে পড়ছেন ভোক্তারা।

২০২৬-০৪-০৬ ২১:০৭

অর্থনীতি

কার্ডে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়ার প্রস্তাব

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে তিন শতাংশ পাবেন ভোক্তা এবং দুই শতাংশ পাবেন ব্যবসায়ীরা।

২০২৬-০৪-০৫ ২১:৫৩

অর্থনীতি

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি

ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। প্রধানত খাদ্যপণ্যের দাম কমায় এ হ্রাস লক্ষ্য করা গেছে।

২০২৬-০৪-০৫ ২১:১৪

অর্থনীতি

কেন বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল

তদারকির ঘাটতি ও সিন্ডিকেটের কারসাজিতে ঈদের পর থেকেই ভোজ্যতেলের বাজারে অস্থিরতা বেড়েছে। বিশেষ করে ৫-৬টি প্রভাবশালী কোম্পানির একটি চক্র বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কৃত্রিমভাবে কমিয়ে দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০২৬-০৪-০৪ ১৯:২৭

অর্থনীতি

ব্যবসায়ীরা চেয়েছেন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও সরকারি সহায়তা: অর্থমন্ত্রী

রাজধানী ঢাকায় শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যবসায়ীরা মূলত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা চেয়েছেন।

২০২৬-০৪-০৪ ১৭:০০

অর্থনীতি

বাজারে সয়াবিন তেলের ঘাটতি, খোলা তেল বেড়েছে ২১০ টাকা কেজিতে

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলতি দেড় মাস ধরে তীব্র রূপ নিয়েছে। আগে বিভিন্ন অপরিচিত ব্র্যান্ডের তেল পাওয়া গেলেও বর্তমানে পরিচিত ব্র্যান্ডের তেলও চাহিদা অনুযায়ী খুবই সীমিত। ফলে ব্যবসায়ীরা খোলা তেলের বিক্রি বাড়িয়েছেন।

২০২৬-০৪-০৪ ১৪:৪৫

অর্থনীতি

সোনালি মুরগির দাম ভাঙল রেকর্ড, ব্রয়লার মুরগির মূল্যেও প্রভাব

সাধারণ মানুষ আগে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগিতে প্রোটিনের চাহিদা মেটাতেন। কিন্তু এখন সেই প্রোটিনের উৎসও বিলাসী পণ্য হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে কেজি দরে ২০-৩০ টাকা বাড়ার ফলে সোনালি মুরগির দাম ছাড়িয়েছে ৪৩০ টাকা। ব্রয়লার মুরগিও ছুঁয়েছে প্রায় ২০০ টাকার ডাবল সেঞ্চুরি।

২০২৬-০৪-০৪ ১৪:৪১

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় গভর্নরের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজকে সৌজন্য সাক্ষাৎ করেন।

২০২৬-০৪-০২ ২১:২৯

অর্থনীতি

চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার ৩০ শতাংশ, গত বছরের চেয়ে খরচ কমেছে ৪ হাজার কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩০ শতাংশের বেশি হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানিয়েছে, একই সময়ের তুলনায় এ বছর ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে।

২০২৬-০৪-০২ ২১:২৫

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪.৪৩ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে এখন ৩৪ হাজার ৪৩২.৮০ মিলিয়ন ডলার বা ৩৪.৪৩ বিলিয়ন ডলার হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

২০২৬-০৪-০২ ২০:৪৮

অর্থনীতি

বিশ্বব্যাপী তেলের দামে বড় লাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর চরম আঘাত হানার হুমকির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে। তেলের এমন মূল্য বৃদ্ধি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে আরও জোরালো করেছে।

২০২৬-০৪-০২ ২০:১৫

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে: লাখপতির সঞ্চয় বাড়ছে, কোটিপতির কমছে

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ব্যাংক খাতে কোটিপতি ও লাখপতির সঞ্চয়ের ধারা পরিবর্তিত হচ্ছে। আগের মতো কোটিপতিদের সঞ্চয় বেশি হারে বাড়ত, লাখপতিদের তুলনামূলক কম। কিন্তু গত এক বছরে পরিস্থিতি উল্টে গেছে। কোটিপতিদের সংখ্যা বেড়েছে, কিন্তু তাদের আমানত কমেছে। এর মধ্যে বড় অঙ্কের কোটিপতির সংখ্যা এবং তাদের আমানত উভয়ই কমেছে।

২০২৬-০৪-০২ ১৯:৩০

অর্থনীতি

ইসলামী ব্যাংক কোনো বিশেষ দলের অনুগত থাকবে না: গভর্নর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন থেকে আর কোনো সুনির্দিষ্ট দল, গোষ্ঠী বা পরিবারের হয়ে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

২০২৬-০৩-১৭ ১০:২৯

অর্থনীতি

আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৬-০৩-১৭ ১০:১১

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

২০২৬-০৩-১৬ ১৮:৫৪

অর্থনীতি

বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

২০২৬-০৩-১৫ ২২:৩২

অর্থনীতি

ক্রেডিট কার্ডের ঋণসীমা বেড়ে ৪০ লাখ, নতুন গাইডলাইন জারি

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড পরিচালনা আরও সুশৃঙ্খল ও গ্রাহকবান্ধব করতে নতুন গাইডলাইন জারি করেছে। এতে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা ২৫ লাখ থেকে বেড়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে অনিরাপদ ঋণের সীমাও ১০ লাখ থেকে ২০ লাখে বৃদ্ধি করা হয়েছে।

২০২৬-০৩-১৫ ১৯:২৯

অর্থনীতি

ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময়সূচি ঘোষণা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য ১৮ ও ১৯ মার্চ নতুন সময়সূচি কার্যকর থাকবে।

২০২৬-০৩-১২ ২৩:২৭