ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময়সূচি ঘোষণা
অর্থনৈতিক প্রতিবেদক
|
২০২৬-০৩-১২ ২৩:২৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬| চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য ১৮ ও ১৯ মার্চ নতুন সময়সূচি কার্যকর থাকবে।
বিএসিএইচ লেনদেনের সময়সূচি: উচ্চমূল্যের ক্লিয়ারিং চেক: জমার শেষ সময় সকাল ১১:৩০, রিটার্ন কাট-অফ দুপুর ১২:৩০।
নিয়মিত মূল্যের ক্লিয়ারিং চেক: জমার শেষ সময় দুপুর ১২:০০, রিটার্ন কাট-অফ ১:০০।
আরটিজিএস লেনদেনের সময়সূচি: বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রায় লেনদেন সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত।
বিইএফটিএন (Bangladesh Electronic Funds Transfer Network) সেবা বিদ্যমান সময়সূচি অনুযায়ী চলবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ সময়সূচি ঈদুল ফিতরের আগে আর্থিক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করতে নেয়া হয়েছে।