বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় গভর্নরের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজকে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে গভর্নর দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ—বিশেষ করে শুল্ক-পরবর্তী পরিস্থিতি—সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর আগ্রহও জানান।

সাক্ষাৎকালে গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। সাক্ষাৎ শেষে গভর্নর রাষ্ট্রদূতকে সফরের জন্য ধন্যবাদ জানান।

আরও

ব্যাংক রেজল্যুশন আইনে বড় পরিবর্তনের ঘোষণা

অর্থনীতি

ব্যাংক রেজল্যুশন আইনে বড় পরিবর্তনের ঘোষণা

একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর মালিকানায় পুরনো মালিকদের ফেরত আসার সুযোগ রেখে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এ যুক্ত করা ১৮...

২০২৬-০৬-২৯ ২১:০৭

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা কিংবা সেবা প্রদানে অনীহার অভিযোগের পর এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলা...

২০২৬-০৬-২৪ ২০:৫২

১ জুলাই থেকে নতুন কর হার, যেসব ফিতে বাড়ছে ২০ শতাংশ

অর্থনীতি

১ জুলাই থেকে নতুন কর হার, যেসব ফিতে বাড়ছে ২০ শতাংশ

আগামী ১ জুলাই ২০২৬ থেকে বিভিন্ন সেবার বিপরীতে অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর (টিডিএস) কর্তনের নিয়মে বড় পরিবর্তন আসছে। নত...

২০২৬-০৬-২৪ ১৯:১০

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

অর্থনীতি

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

রমজান ও পরবর্তী সময়ে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনু...

২০২৬-০৬-২৪ ১৭:৫০

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫...

২০২৬-০৬-২৪ ১৬:২৬