রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষ করে দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় গ্রাহকদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো খোলা থাকবে এবং লেনদেনের সময়সীমা সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি দেশের প্রধান পোশাক শিল্পঘন এলাকাগুলোতেও ব্যাংকিং সেবা সচল রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহক লেনদেনের সময়সূচি ব্যাংকগুলো নিজেরাই ঠিক করে নেবে। তবে আগামী ২১ মার্চ যদি পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়, তবে সেদিন সারা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকবে। এই বিশেষ ব্যবস্থার মূল লক্ষ্য হলো ঈদের লম্বা ছুটিতেও দেশের পোশাক শিল্প ও বৈদেশিক বাণিজ্যে যেন কোনো স্থবিরতা তৈরি না হয়।

আরও

বিনিয়োগকারীদের জন্য দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষাণা

অর্থনীতি

বিনিয়োগকারীদের জন্য দুই বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষাণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হি...

২০২৬-০৫-১৩ ১১:২৩

বিদেশগামীদের জন্য বড় স্বস্তি, ভিসা বন্ড পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বিদেশগামীদের জন্য বড় স্বস্তি, ভিসা বন্ড পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব...

২০২৬-০৫-১১ ১৭:৪২

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

অর্থনীতি

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে আভাস পাওয়া গেছে। তবে করহার ও...

২০২৬-০৫-১১ ১৬:১৪

শেয়ারবাজারের উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

অর্থনীতি

শেয়ারবাজারের উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদে...

২০২৬-০৫-০৯ ১০:০০