বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বাজারে সয়াবিন তেলের ঘাটতি, খোলা তেল বেড়েছে ২১০ টাকা কেজিতে

বাজারে সয়াবিন তেলের ঘাটতি, খোলা তেল বেড়েছে ২১০ টাকা কেজিতে

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলতি দেড় মাস ধরে তীব্র রূপ নিয়েছে। আগে বিভিন্ন অপরিচিত ব্র্যান্ডের তেল পাওয়া গেলেও বর্তমানে পরিচিত ব্র্যান্ডের তেলও চাহিদা অনুযায়ী খুবই সীমিত। ফলে ব্যবসায়ীরা খোলা তেলের বিক্রি বাড়িয়েছেন।

ঈদুল ফিতরের আগে থেকে খোলা তেলের কেজি ২০০ টাকা ছাড়িয়েছিল। ঈদের পর কয়েকদিনে তা বেড়ে ২০৫–২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বোতলজাত তেল এখনও লিটারে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মুগদা, মানিকনগর, মতিঝিল ও খিলগাঁও এলাকার দোকানগুলোতে এক লিটার বা আধা লিটারের বোতলজাত তেল দু’একটি দোকান ছাড়া পাওয়া যায়নি। কিছু সংখক দোকানে সীমিত পরিমাণ ২ ও ৫ লিটার বোতলজাত তেল পাওয়া যাচ্ছে। খোলা পাম তেলের কেজি ১৮৫-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের সংকটের পেছনে ব্যবসায়ীরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কারণগুলিকে দায়ী করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের আমদানি ব্যাহত হওয়ায় মিলগেটে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খরচও বেড়েছে।

মানিকনগর বাজারের বিক্রেতা আসলাম শেখ বলেন, “বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। খোলা তেলও ঈদের আগে থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রেতারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।”

মুগদার সুপারশপ ‘স্বপ্ন’-এ দেখা গেছে, ফ্রেশ ও তীর ব্র্যান্ডের কিছু বোতলজাত তেল বিক্রি হচ্ছে। এক ক্রেতাকে সর্বোচ্চ দুটি বোতল বিক্রি করা হচ্ছে।

টিসিবি তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা সয়াবিন ও পাম তেলের দাম ৬ শতাংশ বেড়েছে। এছাড়া গত বছরের তুলনায় খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১১ শতাংশ বেশি।

ভোজ্যতেল কোম্পানিগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তারা দাম বাড়াতে চেয়েও সরকার অনুমতি দেয়নি। তবে ডিলার পর্যায়ে দাম বৃদ্ধি হয়েছে, ফলে খুচরা বাজারে গ্রাহকরা বাড়তি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

দেড় মাস ধরে চলা এই সংকটের কারণে ক্রেতারা চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না। অনেক ক্ষেত্রে প্রয়োজন মাত্র ১ লিটার, কিন্তু দোকানে ৫ লিটারের বোতলই আছে। এতে নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকরা খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন, তবে দাম বাড়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১