শিক্ষা-ক্যাম্পাস
পিরোজপুরের কাউখালী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
পিরোজপুরের সরকারি কাউখালী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২৪০ জন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৯-৩০ ১৭:৪৪
লেখক
শিক্ষা-ক্যাম্পাস
পিরোজপুরের সরকারি কাউখালী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২৪০ জন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৯-৩০ ১৭:৪৪
সারা দেশ
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুস্থ দেহ, সুস্থ মন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তার জন্য অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী দিয়েছে জেলা পরিষদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে সদর হাসপাতালে সাতটি, হার্ট ফাউন্ডেশনে দুটি এবং ডায়াবেটিক সমিতিতে একটি মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। এছাড়া হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পাঁচটি গার্বেজ ট্রলি ও একটি গার্বেজ ভ্যান হস্তান্তর করা হয়।
২০২৬-০৯-৩০ ১৭:০৭
সারা দেশ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৬-০৯-২৯ ১৮:৪৪
সারা দেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক করেছে।
২০২৬-০৯-২৪ ১৯:২৩
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্টবিনের অনেকগুলোই এখন অকেজো হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ডাস্টবিনের চারপাশে জমছে ময়লা-আবর্জনা। কোথাও কোথাও ডাস্টবিন ছাড়িয়ে সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে বর্জ্য। এতে শহরের পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
২০২৬-০৯-২০ ১৮:০৯
সারা দেশ
পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৬-০৯-১৫ ১৭:৩৬
সারা দেশ
পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৯-১৫ ১৬:৫৭
সারা দেশ
পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী জেলা ঝালকাঠি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
২০২৬-০৯-০৯ ১৫:৪৯
সারা দেশ
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২) সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সালামকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৬-০৮-৩০ ১৮:১৮
সারা দেশ
পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফেরদৌসের অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-২৭ ২৩:০২
সারা দেশ
পিরোজপুরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি আব্দুস সালাম এর বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতের আঁধারে কোন এক সময় নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা ঠিকাদার। এব্যাপারে পিরোজপুর সদর থানায় বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার।পিরোজপুর সদর উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।সংশ্লিষ্টরা জানান, রিংটেক লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় গ্রিডের সাব-স্টেশন নির্মানের কাজ করছেন। গ্রিড সাব-স্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিলো তাহসিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লক্ষ ফুট বালির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার মোঃ জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়।এরপর রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে ফেলে। এতে বন্ধ হয়ে যায় বালু ভরাটের কাজ। ঘটনার পর থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পরবর্তীতে ঠিকাদার প্রায় এক কিলোমিটার এলাকার পাইপ মেরামত করে পুনরায় কাজ শুরু করেন। ঠিকাদারসহ কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন সময়মতো বালু ভারার করতে না পারলে গ্রিড সাব-স্টেশন নির্মাণ কাজ ব্যাহত হবে।
২০২৬-০৮-২৬ ১৭:৫৩
সারা দেশ
পিরোজপুরের জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৮-২৬ ১৭:৫০
সারা দেশ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার খায়েরহাট বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
২০২৬-০৮-২০ ১৮:৪৯
সারা দেশ
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১৮ ১৬:৪৩
সারা দেশ
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও পিরোজপুর মৎস্য অধিদপ্তর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
২০২৬-০৮-১৬ ১৯:৪০
সারা দেশ
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৮-১৫ ১৮:০৯
সারা দেশ
খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করার দাবিতে পিরোজপুরে অ্যাডভোকেসি সভা, আলোচনা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১২ ১৫:০৯
সারা দেশ
সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারার পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০২৬-০৮-১২ ১৫:০৬
সারা দেশ
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায়নিয়মিত আট পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
২০২৬-০৮-১০ ২০:২৮
সারা দেশ
লাশ পড়ে ছিল নদীর বেরিবাঁধের পাশে। দেখে মনে হচ্ছিল, সেখানেই হয়তো খুন করা হয়েছে কিন্তু পুলিশের চোখে ধরা পড়ে মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা কাঠখেকো ঘুন পোকার গুঁড়ো। সেই অতি ক্ষুদ্র আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় পুরো হত্যার রহস্যের জট।
২০২৬-০৮-১০ ২০:২২
সারা দেশ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১ শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র একজন। বিপরীতে বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ১১ জন। এমন ফলাফলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও হতাশা।
২০২৬-০৮-১০ ১৮:০৮
সারা দেশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
২০২৬-০৮-১০ ১৮:০৭
সারা দেশ
পিরোজপুরের নাজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-০৫ ১৭:৩০
সারা দেশ
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম সাবেক ছাত্রসংসদের ভিপি ও ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার নামে নামকরণের দাবি জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা কলেজ অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।
২০২৬-০৮-০৫ ১৭:২৮
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
২০২৬-০৮-০৫ ১৬:১৮
সারা দেশ
সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালনা করেছে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক।রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
২০২৬-০৮-০৫ ১৬:১৫
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুমিন মসজিদ সড়কের তালুকদার বাড়ি সংলগ্ন তালুকদার বাড়ির জামে মসজিদের ইমাম হারুন-জোমাদ্দারের বাড়ির সম্মুখ সড়কটি ভেঙে বিলুপ্তের পথে এগোচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে খাল রয়েছে।
২০২৬-০৭-৩০ ১৮:১৯
সারা দেশ
তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র্যাব-৮ বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২০২৬-০৭-২৭ ১৮:২৬
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৭-২২ ১৫:৪২
সারা দেশ
পিরোজপুরে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে।
২০২৬-০৭-২০ ২০:৪২
সারা দেশ
সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষে পিরোজপুরে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
২০২৬-০৭-১৮ ১৮:০৮
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে এক আদালত।
২০২৬-০৭-১৫ ১৬:৩৪
সারা দেশ
দূর্নীতি, অনিয়ম আর দলীয় কোন্দলের কারনে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোন কাদা-মাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। পিরোজপুর পৌরসভার ৩৫০ কিলোমিটার সড়কের মধ্যে ২৬০ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী । বর্ষা মৌসুমে চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে লক্ষাধিক পৌরবাসিকে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২০২৬-০৭-১১ ১৮:২১
সারা দেশ
বিশ্বকাপ ফুটবল খেলার মাঠে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। এ দুই দলের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে হাতাহাতি, এমনকি মারামারির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খেলার মাঠ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। কিন্তু মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমিক জিহাদ-প্রেমিকা হাফসার ক্ষেত্রে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
২০২৬-০৭-১১ ১৮:১৬
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিল্লাল তালুকদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিলেন শুক্রবার ১০ জুলাই আনুমনি বিকেল চারটা সময় বেল্লাল তালুকদার নামের ওই মাদক ব্যবসায়ী মা'দক বিক্রির জন্য ধানীসিফা ইউনিয়নের উদয় তারা বুড়িরচর মমিন মসজিদ সড়কের ওসমান বাড়ির সম্মুখীন অপেক্ষা করছিল।
২০২৬-০৭-১১ ১৮:১৫
সারা দেশ
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৭-০৪ ২০:০৬
সারা দেশ
পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন নামে
২০২৬-০৭-০৩ ১৬:৪১
সারা দেশ
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-০২ ১৮:৪৫
সারা দেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২৬-০৬-৩০ ১৮:১৭