মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ঢেপসাবুনিয়া ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এসআই (নিরস্ত্র) মো. ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় লিজা আক্তারকে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার লিজা আক্তার ঢেপসাবুনিয়ার মনির হাওলাদারের স্ত্রী ও মোশাররফ মল্লিকের মেয়ে বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জিয়ানগর থানার ওসি মো. মোহাব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।