শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফেরদৌসের অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কালিকাঠীতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করার অভিযোগ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো, প্রাইভেট পড়তে বাধ্য করা এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়।

অভিভাবক তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তার কাছে প্রাইভেট পড়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেওয়া হয়। তার কাছে প্রাইভেট না পড়লে টিফিন না দেওয়া এবং পরীক্ষায় সমস্যায় ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এছাড়া উপবৃত্তির টাকা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তাসলিমা।

আরেক অভিভাবক অভিযোগ করেন, ছোট শিশুদের ভুলের জন্য তাদের বুঝিয়ে না বলে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের পরিবর্তে তাদের বিরুদ্ধে মামলা করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ওই শিক্ষিকার কাছেই বাধ্যতামূলকভাবে প্রাইভেট পড়তে চাপ দেওয়া হয় এবং অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহাত খান অভিযোগ করে বলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাদের দিয়ে বিভিন্ন কাজ করান। এছাড়া তার কাছে বাধ্যতামূলকভাবে প্রাইভেট পড়তে বলা হয় এবং অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করে সে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফেরদৌস। তিনি বলেন, “এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

আরও

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামা...

২০২৬-০৮-২৭ ২২:৫৬

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বে...

২০২৬-০৮-২৭ ২০:৫৫

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার...

২০২৬-০৮-২৭ ২০:৫২

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

সারা দেশ

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত...

২০২৬-০৮-২৭ ২০:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

সারা দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৮-২৭ ২০:৪৭