রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্টবিনের অনেকগুলোই এখন অকেজো হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ডাস্টবিনের চারপাশে জমছে ময়লা-আবর্জনা। কোথাও কোথাও ডাস্টবিন ছাড়িয়ে সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে বর্জ্য। এতে শহরের পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

পৌরসভা সূত্রে জানা গেছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় মঠবাড়িয়া পৌর শহরের ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ১৫৫টি সোলার স্ট্রিট লাইট ও ২৬১টি স্টেইনলেস স্টিল ওয়েস্টবিন (ডাস্টবিন) স্থাপন করা হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় ২ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার টাকা। এর মধ্যে স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৪১০ টাকা এবং ডাস্টবিন স্থাপনে ব্যয় হয়েছে ৯৩ লাখ ৯৫ হাজার ৯৯৯ টাকা। প্রকল্পের এসব কাজ বাস্তবায়ন করেছে মঠবাড়িয়া পৌরসভা।
 

সরেজমিনে পৌর শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বেশ কিছু ডাস্টবিন ময়লায় পরিপূর্ণ হয়ে রয়েছে। দীর্ঘদিন বর্জ্য অপসারণ না করায় অনেক ডাস্টবিনের আশপাশে ময়লার স্তূপ তৈরি হয়েছে। কোথাও আবার ডাস্টবিনের বাইরে সড়ক ও আশপাশের স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য।
 

শহরের প্রাণকেন্দ্রের একটি প্রবহমান খালেও ময়লা-আবর্জনা ফেলতে দেখা গেছে। এতে খালের পানি ও পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাগরিকদের বর্জ্য ফেলার সুবিধার্থে ডাস্টবিন স্থাপন করা হলেও সেগুলো থেকে নিয়মিত ময়লা সংগ্রহ ও অপসারণের কার্যকর ব্যবস্থা নেই। ফলে ডাস্টবিনগুলো দ্রুত ময়লায় ভরে যাচ্ছে এবং একপর্যায়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ছোট আকারের ডাস্টবিন দিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা।
 

পৌরবাসীর দাবি, শুধু ডাস্টবিন স্থাপন করলেই বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, প্রয়োজন অনুযায়ী বড় আকারের ডাস্টবিন স্থাপন এবং নির্দিষ্ট সময় পরপর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তা না হলে সরকারি অর্থ ব্যয়ে স্থাপিত ডাস্টবিনগুলো নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, ডাস্টবিনগুলো কবে স্থাপন করা হয়েছে, সে বিষয়ে তার বিস্তারিত জানা নেই। কোনো ডাস্টবিন নষ্ট হয়ে থাকলে কিংবা সেখানে ময়লা জমে থাকার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৌরসভার কর্মীরা বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। তবে জনবল সংকটের কারণে সব এলাকায় নিয়মিতভাবে পৌঁছানো সম্ভব হয় না।

আরও

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

সারা দেশ

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষা...

২০২৬-০৯-২০ ১৬:৩৮

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

সারা দেশ

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লক্ষ টাকা লুট কর...

২০২৬-০৯-২০ ১৬:৩৭

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

সারা দেশ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছ...

২০২৬-০৯-২০ ১৬:৩৬

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

সারা দেশ

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সার না পেয়ে প্রায় ঘন্টাখানেক কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাস...

২০২৬-০৯-২০ ১৬:৩২

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এল...

২০২৬-০৯-২০ ১৬:২৭