রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে জামপুর ইউনিয়নের উটমা গ্রামের রিফাত (২১), বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামের সাইফুল ইসলাম (৩৬), সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আলমগীর (২৮) এবং কাঁচপুরের নগর কাঁচপুর এলাকার আলমগীর (৪৫) রয়েছেন। বাকি দুই আসামির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।