কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ
হুমায়ুন কবির সুর্য, কুড়িগ্রাম
|
২০২৬-০৯-২০ ১৬:৩২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সার না পেয়ে প্রায় ঘন্টাখানেক কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। রবিবার ২০ সেপ্টেম্বর সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় বাজারে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার দেয়ায় বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণের জন্য দুর পাল্লায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কৃষকদের অভিযোগ, ডিলাররা রাতের আধাঁরে সার কালোবাজারিদের কাছে বিক্রি করে। এবং খুচরা দোকানে কেজি প্রতি সার ৪৫-৫০ টাকা গুনতে হচ্ছে।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ার ঘটনায় এক ডিলারকে ধাওয়া করেছে কৃষকরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সড়ক অবরোধ হয়নি। তবে সারের চাহিদার তুলনায় বেশি লোকজনের সমাগম ঘটেছে। পরে শান্তিপূর্ণ ভাবে সারিবদ্ধ করে সার বিতরণ শুরু করা হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামে সারের চাহিদা পূরণের জন্য অতিরিক্ত এক হাজার মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে।