রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক, তিন বোতল ভারতীয় সিরাপ এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। এ সময় একটি মোবাইল ফোন ও একটি মোবাইল ফোনে ব্যবহৃত ভারতীয় ও বাংলাদেশি সিম জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে ও শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, নতুনপাড়া ও পিপুলবাড়িয়া সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার কবরস্থানের পশ্চিম পাশে অভিযান চালায় বিজিবি। এ সময় ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মুকলেছুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর মোবাইল ফোনে একটি ভারতীয় ও একটি বাংলাদেশি সিম ছিল। তিনি বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার মো. ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় আটক মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ মুকলেছুর রহমানকে মহেশপুর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৭টা ২০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৫-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি মাদ্রাসার পেছনে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন তিন বোতল ভারতীয় কাশির সিরাপ জব্দ করা হয়।

এ ছাড়া একই দিন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের আমির হোসেনের মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। হাবিলদার মো. সিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই নারী ও এক শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় মানব পাচারকারীর একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের এবং মোবাইল ফোনটি মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

আরও

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

সারা দেশ

কুড়িগ্রামে আবার ও সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সার না পেয়ে প্রায় ঘন্টাখানেক কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাস...

২০২৬-০৯-২০ ১৬:৩২

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এল...

২০২৬-০৯-২০ ১৬:২৭

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

সারা দেশ

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধায় উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন ডিজিটাল...

২০২৬-০৯-২০ ১৬:২৩

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

সারা দেশ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকাগামী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে...

২০২৬-০৯-২০ ১৬:২২