বুধবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সরকারি কাউখালী কলেজের আয়োজনে কলেজের অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, ভালো মানুষ হতে হলে তার ভিতরে দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার্থীদের অটো পাশ দিয়ে শিক্ষার মান নষ্ট করে করা হয়েছে। আজকে নবীন বরণ অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থী উপস্থিত রয়েছে সকলকে ভাল মানুষ হতে হবে দেশকে ভালবাসতে হবে।