বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম

১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম

 

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।

 

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ওই দুর্ঘটনা ঘটে। এতে ২৬ শিক্ষার্থী এবং ১৪ অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন। আহত হন আরও অনেকে। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি রয়েছে।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি বের হবে। র‍্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।

 

সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হবে। এ ছাড়া, হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও দুর্ঘটনাসংক্রান্ত তথ্য ও স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে।

আরও

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি : ১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

শিক্ষা-ক্যাম্পাস

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি : ১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

দেশের বিভিন্ন মাদ্রাসায় শৃঙ্খলাভঙ্গ, সহকর্মীকে মারধর, জাল শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার, বিধিবহির্ভূত নিয়োগ ও সরকারি নথি জা...

২০২৬-০৯-৩০ ১২:৩০

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

শিক্ষা-ক্যাম্পাস

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

গুণী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ বাড়াতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননা ১২ থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করার সিদ্ধান্ত নি...

২০২৬-০৯-২৮ ১৫:০৮

দলীয়করণের উদ্দেশে চাকরিপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগে চাকসুর বিক্ষোভ

শিক্ষা-ক্যাম্পাস

দলীয়করণের উদ্দেশে চাকরিপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগে চাকসুর বিক্ষোভ

সরকারি চাকরিতে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাসকৃত প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে চট্ট...

২০২৬-০৯-২৮ ১০:০৩

ইউআইইউতে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিবিএ

শিক্ষা-ক্যাম্পাস

ইউআইইউতে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিবিএ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) আয়োজিত ‘কার্টআপ নিবেদিত ১ম ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিয...

২০২৬-০৯-২৮ ১০:০২