পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।