শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬_ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"দিবসটি উপলক্ষে (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় রিকের আয়োজনে পিরোজপুর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ওমান ভবন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিকের বিভাগীয় মহা ব্যবস্থাপক মো নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইনুল আহসান মুন্না, সমন্বয়কারী, রিক, আইএসআইজিওপি প্রকল্প।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন রেজা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো শাহাবুদ্দিন শিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।আরো বক্তব্য রাখেন উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগমসহ প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কমিটির সভাপতি-সম্পাদকসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। বক্তারা প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০