বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাত শিক্ষক, আট পরীক্ষার্থী পাস করেনি একজনও; শিক্ষক সংকট ও অনিয়মিত ক্লাসের অভিযোগ

সাত শিক্ষক, আট পরীক্ষার্থী পাস করেনি একজনও; শিক্ষক সংকট ও অনিয়মিত ক্লাসের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায়নিয়মিত আট পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

এদিকে শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা ও অনিয়মিত ক্লাসকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিদ্যালয়টি থেকে নিয়মিত আটজন ও একজন ক্যাজুয়াল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। নিয়মিত আট পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

অকৃতকার্য এক শিক্ষার্থী বলেন, “এত দিন স্যাররা ঠিকমতো ছিলেন না। ক্লাস করানোর মতো শিক্ষকও ছিল না। অংক আর ইংরেজির শিক্ষক ছিল না। ক্লাসও কম হয়েছে। অনেক সময় স্যাররা ছুটি দিয়ে দিতেন, তাই আমরা চলে যেতাম।”

অভিভাবক বাসুদেব বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। চার-পাঁচটি প্রাইভেট পড়িয়েছি। কিন্তু স্কুলে স্যাররা কী করছেন, বলতে পারছি না। নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস হয়নি। কোনো দিন ১০টায় গিয়ে ১১টায় চলে এসেছে, আবার কখনো স্যাররা না থাকায় শিক্ষার্থীরাও চলে এসেছে।”

এলাকাবাসীর দাবি, একসময় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল। বর্তমানে শিক্ষক সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রমে যথাযথ তদারকি নেই। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায়। বিদ্যালয় পরিচালনা কমিটিও না থাকায় জবাবদিহি নেই বলে অভিযোগ তাঁদের।

তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার বলেন, “একসময় মাত্র তিনজন শিক্ষক ছিল। অংক ও ইংরেজির শিক্ষক ছিল না। এ কারণে ঠিকমতো ক্লাস হয়নি। পরে শিক্ষক পাওয়া গেছে। এখন সাতজন শিক্ষক আছেন। প্রায় এক বছর শিক্ষক না থাকায় সমস্যা ছিল। পাশাপাশি শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাস করে না।”
সাত শিক্ষক থাকার পরও 
আট পরীক্ষার্থীর কেউ পাস না করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও তদারকি ব্যবস্থা পর্যালোচনার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২