বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুরা হচ্ছেন, উপজেলার দশলাল পশ্চিম পাড়া গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মিম আক্তার এবং তার শালিকা শারমিন বেগমের মেয়ে আফরিন খাতুন।
স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালের দিকে খালাতো দুই বোন হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এরমধ্যে খালাতো বোন আফরিন খাতুন কয়েকদিন আগে টাঙ্গাইল থেকে তার মায়ের সাথে খালু ফরহাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী আব্দুর রহিম নামের একজন শিক্ষক বলেন একই সঙ্গে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।